
সমালোচনাকারীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা নাই নাই, গেল গেল, হায় হয় করে বেড়াচ্ছে; এই হায় হায় পার্টি হায় হায় করতেই থাকুক। মাঝে মাঝে তো একটু তাদের বলতে দিতে হবে। আর আমরা আমাদের কাজ করে যাই, দেশ এগিয়ে যাক।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদ্যাপন এবং জাতীয় মৎস্য পদক-২০২২ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
প্রধানমন্ত্রী বলেন, একসময় আমাদের মেঘনা নদীতে পিংক পার্ল হতো। সেটা নিয়ে আমরা গবেষণা করছি। কিন্তু খুব বেশি একটা সাফল্য আসছে না। সেই দিকটায় আরেকটু নজর দেওয়া দরকার। আমাদের ঝিনুকগুলো অনেক ছোট। কিন্তু আমাদের রাইস পার্ল যেটা, এটাও কিন্তু অনেক মূল্যবান। এটা আমাদের খুব ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। কাজেই সেদিকেও একটু দৃষ্টি দেবেন।
কক্সবাজার-কুয়াকাটাসহ সমুদ্র এলাকায় যেখানে মানুষ নেট দিয়ে দিয়ে শুধু চিংড়ির পোনা আহরণ করে, এটা বন্ধ করতে হবে বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, সেই সব জায়গায় হ্যাচারি তৈরি করে দিতে হবে। শুধু চিংড়ির পোনা উৎপাদন করলে হবে না। স্বাস্থ্যসম্মতভাবে যেন চিংড়ির চাষ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ আমাদের খুলনা বিভাগে ভালো ভালো চিংড়ি উৎপাদন হয়। মিঠাপানিতেও আমাদের চিংড়ি যথেষ্ট হয়।
সবাইকে মৎস্য উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যার যেখানে জলাধার আছে, সেখানে আপনারা মাছের চাষ করেন। আমরা মাছে-ভাতে বাঙালি। এইভাবেই আমাদের জীবনটা আরও উন্নত হোক, এই আকাঙ্ক্ষা করি।
প্রধানমন্ত্রী আরও বলেন, মাছের কাঁটা একটা সমস্যা। কিন্তু প্রক্রিয়াজাত করলে এই কাঁটা কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়। সেটা খুব বেশি কঠিন না। আপনারা যদি প্রেশারকুকারে মাছ ১ ঘণ্টা ১০ মিনিট সেদ্ধ করেন, মাছের কিন্তু কাঁটা নরম হয়ে যায়। আমরা যদি বাণিজ্যিকভাবে এই পণ্যকে টিনজাত করতে পারি, প্রক্রিয়াজাত করতে পারি এবং দেশে-বিদেশে রপ্তানি করতে পারি, পৃথিবীর বহু দেশ এই মাছ কিন্তু নেবে। মাছের বিভিন্ন পণ্য আমরা তৈরি করে রপ্তানি করতে পারব।
নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি আমাদের নতুন প্রজন্ম এগিয়ে আসবে। তাতে কর্মসংস্থান যেমন হবে, দেশে বেকারত্ব দূর হবে। সেই সঙ্গে দেশও রপ্তানিযোগ্য পণ্য পাবে আর দেশের অভ্যন্তরীণ চাহিদাও মিটবে।

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুলসংখ্যক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় এসব দেশের গন্তব্যে ফ্লাইট পরিচালনায় বড় ধরনের...
১ ঘণ্টা আগে
পুলিশের বিশেষ শাখা এসবি, র্যাব, সিআইডিসহ গুরুত্বপূর্ণ ইউনিটের প্রধান পদে পরিবর্তন এনেছে সরকার। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানে যাবেন। সেখানে তিনি তাঁর নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন। এরপর স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতারে অংশ নেবেন তিনি।
২ ঘণ্টা আগে
ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রী পরিবহনে শৃঙ্খলা বজায় রয়েছে এবং কোথাও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
৪ ঘণ্টা আগে