
পোস্টাল বিডি অ্যাপ উদ্বোধনের এক দিনেই চার হাজার প্রবাসী নিবন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিশ্বের ২৪টি দেশ থেকে এই অ্যাপে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৪ হাজার ২৬ জন। তাঁদের মধ্যে পুরুষ ৩ হাজার ৭৮৩ জন ও নারী মাত্র ২৪৩ জন।
পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা অঞ্চলের দেশগুলোতে এখন নিবন্ধন চলছে। সবচেয়ে বেশি ভোটার নিবন্ধন করেছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে ২ হাজার ১৪৪ জন নিবন্ধন করেছেন। পরের অবস্থানে থাকা জাপানে নিবন্ধন করেছেন ৮২৮ জন।
ইসি জানিয়েছে, প্রতি মুহূর্তে নিবন্ধিত প্রবাসী ভোটার সংখ্যা বাড়ছে। আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে বিশ্বের ১৪৩টি দেশে এ নিবন্ধন কার্যক্রম চলবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথমবারের মতো অনলাইনভিত্তিক পোস্টাল ব্যালট চালু করেছে ইসি। এ প্রক্রিয়া প্রবাসীদের ভোট দেওয়ার প্রক্রিয়া সহজ হয়েছে। ভোটাররা অনলাইনে নিবন্ধন করে কাগজের ব্যালটে ভোট দিতে পারবেন।
ইসির তথ্য অনুযায়ী, গতকাল সাড়ে ৭টা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা থেকে ৪০৫ জন, চীনে ৩৮২, মিসরে ৬৯, লিবিয়ায় ৬৭, উগান্ডায় ১৯, মোজাম্বিকে ১৬, মরিশাসে ২০, লাইবেরিয়ায় ১২, নাইজেরিয়ায় ১১ ও বোতসোয়ানায় ৯ জন প্রবাসী ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।
গতকাল বুধবার সন্ধ্যায় পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করে ইসি। নিবন্ধনপ্রক্রিয়া চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই ৩৫ দিনে পাঁচ দিন করে নিবন্ধনের সময় দেওয়া হবে। এই প্রক্রিয়ায় পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা অঞ্চলের দেশে চলবে ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর। উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের দেশে নিবন্ধন চলবে ২৪ থেকে ২৮ নভেম্বর। ইউরোপের দেশে নিবন্ধন চলবে ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর। মধ্যপ্রাচ্যেও দেশে নিবন্ধন চলবে ৪ থেকে ৮ ডিসেম্বর। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে নিবন্ধন চলবে ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর। মধ্যপ্রাচ্য (সৌদি আরব বাদে) ১৪ থেকে ১৮ ডিসেম্বর। এ ছাড়া বাংলাদেশের সরকারি কর্মকর্তারা, নির্বাচনী দায়িত্বের কর্মকর্তা, আইনের আওতাধীন ব্যক্তিরা ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

সময় শেষ হলেও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এ নিয়ে সরকারি দলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের অধীনে এই পরিষদের কথা বলা হচ্ছে, তা আরোপিত...
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় প্রথম দিনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের ১৪ সংসদ সদস্য বক্তব্য দিয়েছেন। আলোচনায় বিরোধী দলের পক্ষ থেকে বিএনপির সংস্কার পরিষদে শপথ না নেওয়া নিয়ে সমালোচনা ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আপত্তি তোলা হয়।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই জয়ের মধ্য দিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে এই ঐতিহাসিক জয়ে রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ক্রিকেট দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৫ ঘণ্টা আগে
আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে আসছেন। জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মাধ্যমে দেশের ৫৩টি স্থানে খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
৮ ঘণ্টা আগে