
সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় গণমাধ্যমকে শক্তিশালী করতে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন তথ্যমন্ত্রী।
প্রেসক্লাব পরিদর্শনের সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাতের সময় জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নোমান হোসেনকে ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ দিয়েছে সরকার। এই কর্মকর্তাকে ডিসি নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৩০ মিনিট আগে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জুলাই-আগস্ট আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা...
৩৭ মিনিট আগে
যে প্রক্রিয়ায় শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠেছিলেন, সেই একই ব্যবস্থা বহাল থাকলে দেশের পরিণতি আবারও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বিদেশি বিমান সংস্থাগুলোর জন্য এভিয়েশন সিকিউরিটি এভসেক (AVSEC) সংক্রান্ত রেগুলেটরি প্রয়োজনীয়তা ও তদারকি বিষয়ে সম্যক ধারণা দিতে তিন দিনব্যাপী কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
২ ঘণ্টা আগে