ঢাকায় মার্কিন দূতাবাসের নিয়মিত কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ বিষয়ে জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, মার্কিন দূতাবাস বর্তমানে নিয়মিত কনস্যুলার সার্ভিস পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আপনার যদি সামনে কোনো ভিসা অ্যাপয়েন্টমেন্ট থেকে থাকে তাহলে কনস্যুলার সার্ভিস চালুর পর পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করুন। অ্যাপয়েন্টমেন্টের তারিখ পেরিয়ে গেল পরবর্তী অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি আবেদন করতে পারবেন।
এর আগে গতকাল সোমবার বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের প্রতি সতর্কতা জারি করে ঢাকায় বাংলাদেশ দূতাবাস।

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব শেখ জোবায়ের আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে
নারী ও শিশুদের পুষ্টি উন্নয়নে এই কর্মসূচির আওতায় বর্তমানে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টি চাল এবং ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মাঝে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ দেশের বড় জেলা শহরগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য গণপরিবহনব্যবস্থা চালু করতে চায় সরকার। শিক্ষার্থীদের ভোগান্তিমুক্ত, নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি যানজট কমানো এবং পরিবহন ব্যয় নিয়ন্ত্রণে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
১০ ঘণ্টা আগে
অনুষ্ঠানে শুরুতে সমবেত যন্ত্রসংগীত ‘মুক্তির মন্দির সোপান তলে’ পরিবেশিত হবে। এরপর জুলাই গণ–অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হবে। তারপর তথ্যচিত্র প্রদর্শিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে ইথুন বাবু অ্যান্ড ফ্রেন্ডস সংগীত পরিবেশন করবেন।
১২ ঘণ্টা আগে