দেশের সকল তফসিলি ব্যাংককে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় ব্যাংকগুলোকে চলতি বছরের বাকি ৬ মাস (জুলাই, ২০২২) এবং ২০২৩ সালের জুন মাস পর্যন্ত ব্যাংকগুলোকে ব্যয়ে কৃচ্ছ্র সাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো হলো:
১. ক) জ্বালানি (পেট্রল, ডিজেল, গ্যাস ইত্যাদি), ওয়েল ও লুব্রিকেন্টর বরাদ্দকৃত অর্থ হতে ব্যয় ন্যূনতম ২০ শতাংশ সাশ্রয় করতে হবে। এ লক্ষ্যে চলতি বছরের অবশিষ্ট ৬ মাসে ১০ শতাংশ এবং ২০২৩ পঞ্জিকা বছরের প্রথম ৬ মাসে ১০ শতাংশ হ্রাস করতে হবে।
খ) বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের ২৫ শতাংশ সাশ্রয় করতে হবে। এ লক্ষ্যে চলতি বছরের অবশিষ্ট ৬ মাসে এবং ২০২৩ পঞ্জিকা বছরের প্রথম ৬ মাসে আনুপাতিক হারে ব্যয় হ্রাস করতে হবে।
গ) সাশ্রয়কৃত অর্থ অন্য কোনো খাতে বরাদ্দ বা ব্যয় করা যাবে না।
২. পূর্বোক্ত অনুচ্ছেদের নির্দেশনা অনুসারে ব্যয় হ্রাস সংক্রান্ত তথ্য ও দলিলাদি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংরক্ষণ করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যাংক পরিদর্শনকালে নিরীক্ষার নিমিত্তে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শকগণের চাহিদার প্রেক্ষিতে সরবরাহ করতে হবে।
৩. উপরিউক্ত নির্দেশনার ক্ষেত্রে জুলাই, ০ ২০২২ হতে ডিসেম্বর, ২০২২ পর্যন্ত সময়ে ব্যয়িত অর্থ ডিসেম্বর, ২০২২–এর আর্থিক বিবরণী এবং জানুয়ারি, ২০২৩ সাল হতে জুন, ২০২৩ সাল পর্যন্ত সময়ে ব্যয়িত অর্থ ডিসেম্বর, ২০২৩ সালের আর্থিক বিবরণীতে প্রতিফলিত হতে হবে।

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৫ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
৭ ঘণ্টা আগে