
৪৬তম বিসিএস-এর লিখিত পরীক্ষা সংক্রান্ত প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে ‘মনগড়া, অনুমান ও ধারণাভিত্তিক, সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে এ ধরনের মিথ্যা ও অসত্য তথ্য দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে সাংবিধানিক এই সংস্থাটি।
সোমবার (২১ এপ্রিল) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কিছু বিভ্রান্তিকর সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা কমিশনের নজরে এসেছে।
সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে যে, কতিপয় প্রার্থী সংবাদ সম্মেলন করে বলেছেন তাদের ‘মনে হচ্ছে ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্ন ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে। এ প্রশ্ন বিজি প্রেস থেকে ছাপানো সেই প্রশ্ন’ ... ইত্যাদি। তারা নাকি আরও দাবি করেছে, তাদের সঙ্গে প্রশ্নকারকদের যোগাযোগ হয়েছে, যারা তাদের নিশ্চিত করেছে, ৫ আগস্ট এর পর তারা পিএসসিকে কোনো প্রশ্ন সেট করে দেয়নি।
পিএসসি তাদের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়েছে, এই দাবিগুলো সম্পূর্ণরূপে মিথ্যা ও ভিত্তিহীন এবং এ ধরনের মিথ্যা তথ্য অসৎ উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। কমিশন বিসিএস পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অনুমান নির্ভর ও অসত্য তথ্য দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।
কোনো বিসিএস পরীক্ষার্থী কর্তৃক প্রশ্নকারকদের সঙ্গে যোগাযোগ থাকার কথিত বিষয়টিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অত্যন্ত অনভিপ্রেত একটি ঘটনা হিসেবে চিহ্নিত করেছে। কমিশন মনে করে, কোনো বিসিএস পরীক্ষার্থীর এ ধরনের তৎপরতা অনৈতিক ও অপরাধমূলক এবং সংশ্লিষ্ট সকলকে এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবাদমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে যেন তারা কমিশনের সঙ্গে তথ্যের সত্যতা যাচাই না করে বিসিএস পরীক্ষা ও প্রশ্নপত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো সংবাদ প্রকাশ ও প্রচার না করে।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, সরকার চাইলে সেগুলো সংশোধন করে, সংযোজন করে নতুন আইন করতে পারে। আজ রোববার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন...
৩৫ মিনিট আগে
২৮ মার্চ গভীর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক অভিযানে যমুনা অয়েল কোম্পানির মোংলা ডিপোতে জ্বালানি তেলের (ডিজেল) মজুতসংক্রান্ত একটি বিশেষ অসংগতি ধরা পড়ে। অফিস রেকর্ড বা স্টক রেজিস্টারের তুলনায় বাস্তবে মজুতের পরিমাণ সাড়ে ১২ হাজার লিটারের বেশি হওয়ার বিষয়টি খতিয়ে দেখতে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ..
১ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, অধ্যাদেশ যাচাই-বাছাইসংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক আজ রাতে অনুষ্ঠিত হবে। ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে...
১ ঘণ্টা আগে
নির্দেশনায় বলা হয়েছে, ইতিপূর্বে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থান এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়সহ দায়িত্বশীল আচরণ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে নির্দেশনা দেওয়া হয়।
১ ঘণ্টা আগে