পদ্মা নদীর ওপর নির্মিত মাওয়া এবং জাজিরা প্রান্তকে সংযোগকারী বহুমুখী সেতুর ‘পদ্মা সেতু’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ রোববার রাষ্ট্রপতির নির্দেশে সেতু বিভাগের উপসচিব মো. আবুল হাসানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জ জেলার মাওয়া এবং শরীয়তপুর জেলার জাজিরা প্রান্ত সংযোগকারী পদ্মা নদীর ওপর নির্মিত সেতুটি সরকার ‘পদ্মা সেতু’ নামকরণ করেছে।
এর আগে গত মঙ্গলবার পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ নির্ধারণ করে সেতুর সারসংক্ষেপে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। ওই দিন গণভবনে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ উপস্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
ওই দিন গণভবন থেকে বের হয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে পদ্মা নদীর নামেই সেতুর নামকরণ করা হবে।’ তবে একটি সারসংক্ষেপে সেতুর নাম ‘শেখ হাসিনা পদ্মা সেতু’ প্রস্তাব করা হয়েছিল।
সেতু বিভাগের তথ্য অনুযায়ী, ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ মূল সেতুর প্রায় ৯৮ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৯৩ দশমিক ৫০ শতাংশ এবং নদী শাসনের কাজ শেষ হয়েছে ৯২ শতাংশ।

ই-পাসপোর্টের জলছাপে বেশ কয়েকটি নতুন ছবি সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’ শিরোনামে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শহীদ ওয়াসিম আকরামের ছবি। এ ছাড়া সব ধর্মের প্রতীকও যুক্ত করা হয়েছে।
১৪ মিনিট আগে
‘আমাদের মধ্যে যারা বিভক্তির সুর রচনা করতে চায়, সেই বন্ধুদের বলব—জুলাই কারও একার না, জুলাই চেতনা দিয়ে ব্যবসা করবেন না। যারা জুলাই চেতনা দুর্বৃত্তি করে রাজনৈতিক সংগঠন করেছে, তাদের প্রতি আমার নসিহত হলো—শুধু জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না...
১৯ মিনিট আগে
বৈঠকে বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ অবকাঠামো খাতে টেকসই বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে, যানজট নিরসন, আধুনিক টোল ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর অবকাঠামো উন্নয়নে এআইআইবির সম্ভাব্য অর্থায়ন নিয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
১ ঘণ্টা আগে
উত্তীর্ণ প্রার্থীরা রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিতে আসেন। এদের মধ্যে চারজনের চেহারার সঙ্গে মৌখিক পরীক্ষায় উপস্থিত ব্যক্তিদের চেহারা ভিন্ন হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। মৌখিক পরীক্ষা নেওয়ার সময় অংশগ্রহণকারী সকল প্রার্থীর প্রবেশপত্রসহ ছবি তুলে রাখা হয়েছিল...
১ ঘণ্টা আগে