
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল।
আজ সোমবার বেলা ২টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কক্ষে অ্যান জ্যাকবসনের নেতৃত্বে তিন সদস্যের মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকটি শুরু হয়।
চার্জ দ্য অ্যাফেয়ার্স ছাড়া এই প্রতিনিধিদলে আছেন দূতাবাসের পলিটিক্যাল চিফ ডেভিড মু এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ।

জানা যায়, গত বৃহস্পতিবার বেলা ২টায় বৈঠকটি হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে ছাত্র আন্দোলনের জন্য নিরাপত্তাজনিত কারণে বৈঠকটি বাতিল করা হয়। গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটি হবে মার্কিন দূতাবাসের সঙ্গে সিইসির প্রথম বৈঠক।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং বিগত সময়ে নানা অপকর্মে দল হিসেবে আওয়ামী লীগের প্রাথমিক সম্পৃক্ততা মিলেছে। এখনো তদন্ত অব্যাহত আছে। দ্রুতই তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগ হাতে আসবে...
১১ মিনিট আগে
বাংলাদেশে সরকারি চাকরিতে বর্তমানে (৩০ জুন ২০২৬) ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা/কর্মচারী কর্মরত রয়েছেন। বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। সচিব/সিনিয়র সচিবের ৬৯ পদের বিপরীতে ৬৭ জন, অতিরিক্ত সচিবের ৩৬৮টি পদের বিপরীতে ৩৭৮, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি পদের বিপরীতে ৮৯৩ জন...
২৫ মিনিট আগে
বিগত ফ্যাসিস্ট আমলে প্রশাসনের বিভিন্ন সময়ে যাঁরা প্রকাশ্যে ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করার জন্য কাজ করেছেন, তাঁদের চিহ্নিত করার জন্য সরকারের বিভিন্ন তদন্ত সংস্থার কাজ চলমান আছে। চিহ্নিত করার পর তাঁদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা সরকারের আছে..
৩৫ মিনিট আগে
আগামী ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু করার লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন যৌথভাবে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশ সবসময় যুক্তরাজ্যকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বিবেচনা করে। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায়
১ ঘণ্টা আগে