চীনের সঙ্গে করা সাড়ে সাত কোটি টিকা চুক্তির আরও প্রায় ৫৬ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে। এ নিয়ে দেশটি থেকে কেনা এক কোটির বেশি টিকা এল। চুক্তির পর এটাই প্রথম কোনো দেশের কাছ থেকে কোটির বেশি টিকা পাওয়ার রেকর্ড বাংলাদেশের।
এ দফায় এসেছে ৫৫ লাখ ৯৩ হাজার ৬৫০ ডোজ। এ নিয়ে চুক্তির ১ কোটি ৩৫ লাখ ৯৩ হাজার ৬৫০ ডোজ টিকা এল।
গতকাল সোমবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষ টিকাগুলো গ্রহণ করে।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সদস্যসচিব ডা. শামসুল হক বলেন, বিমানবন্দর থেকে ফ্রিজার ভ্যানে করে বেক্সিমকোতে নিয়ে যাওয়া হয়েছে। বিশেষ ব্যবস্থায় এই টিকা সংরক্ষণ করা হবে।
কেনার পাশাপাশি চীন থেকে উপহার ও কোভ্যাক্সের মাধ্যমেও ৫৫ লাখ ৭১ হাজার ৬০০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।
উপহার, চুক্তি ও কোভ্যাক্সের মাধ্যমে সব মিলিয়ে এখন পর্যন্ত টিকা পাওয়ার পরিমাণ ৩ কোটি ৮১ লাখ ২৫ হাজার ২৫৭ ডোজ।
চীন ছাড়াও ভারতের উপহার হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে ৩৩ লাখ। একই টিকার ৭০ লাখ ডোজ এসেছে সেরামের কাছ থেকে। টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটির সঙ্গে তিন কোটি টিকার চুক্তি করেছে সরকার। এ ছাড়া কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৫৫ লাখ, ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ এবং জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ ৫৯ হাজার ৩৮৭ ডোজ টিকা এসেছে।
এদিকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে আগামীকাল বুধবার ফাইজারের আরও ১০ লাখ টিকা আসছে। এদিন বিকেল ৫টার দিকে কাতার এয়ারলাইনসের একটি বিমানের টিকাগুলো নিয়ে দেশে পৌঁছার কথা রয়েছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩১ মে একই মাধ্যমে একই টিকার ১ লাখ ৬২০ ডোজ পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১০ মিনিট আগে
বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) নূর আহমদ বলেন, প্রিপেইড মিটার ব্যবহারের ক্ষেত্রে রিবেটসহ বিভিন্ন সুবিধা রয়েছে। এতে গ্রাহকের অপ্রয়োজনীয় ব্যয় কমতে পারে। বর্তমান ও ভবিষ্যতের বিদ্যুৎ ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতির ব্যবহার অপরিহার্য।
৩০ মিনিট আগে
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী নবম গ্রেডে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৫ সালের ১৪ ডিসেম্বর পিএসসির পাঠানো সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শতভাগ উপযোগী হলেও একসঙ্গে সব বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন।
১ ঘণ্টা আগে