
জাতীয় সংসদে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি নিয়ে আপত্তি তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও নায়েবে আমির মুজিবুর রহমান।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এই আপত্তি তুলে ধরেন। সাধারণত সংসদ সদস্যরা সংসদ কক্ষে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান দেখান। অনেকে সেলাম করেন।
বৈঠকের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মুজিবুর রহমান বলেন, ‘তৃতীয় জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধিতে সংসদে ঢোকার পরে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করে ঢোকার কথা...। এরপরে এটা নিয়ে আলোচনা পর্যালোচনা হয়েছে। আমিও ছিলাম অতীতে। শেষ পর্যন্ত একটা সংশোধনী এর ভেতরে আছে। সেটা হচ্ছে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার ব্যাপারটা... এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায়, সে জন্য এটাকে বাদ দেওয়া হয়েছে।’
স্পিকারকে উদ্দেশ করে এই সংসদ সদস্য আরও বলেন, ‘আমি মাঝেমধ্যে খেয়াল করি, আপনি সুন্দরভাবে সালাম দেন। আমরাও সালাম দেই, জবাব দেই। কিন্তু পরবর্তীতে দেখা যায় আগের ঝুঁকন্তিটা এখনো আছে। আপনারও আছে, মাননীয় ডেপুটি স্পিকারেরও আছে।’
তিনি বলেন, ‘কার্যপ্রণালি বিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে আমার মনে হয় সেটা সকলের মেনে চলা উচিত। এতে নেকি হবে। গুনাহ থেকে বেঁচে থাকা যাবে, কাল–কেয়ামতে এটা থেকে আমরা উপকার লাভ করব।’
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি কার্যপ্রণালি বিধি আরেকটু দেখে এ বিষয়ে জানাবেন। তবে স্পিকার বলেন, ‘এটা সবার জন্য ব্যক্তিগত বিষয়। কেউ সালাম দেবে, কেউ মাথা ঝোঁকাবে। সারা পৃথিবীর সংসদে এ রকম আছে।’ এরপরও বিগত সংসদে এটা বাতিল করা হয়েছে কি না সেটি দেখবেন বলে আশ্বাস দেন স্পিকার।

দেশের রেল যোগাযোগ সম্প্রসারণের অংশ হিসেবে আরও ১০টি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে ঢাকা-কুমিল্লা কর্ডলাইন, টঙ্গী-আখাউড়া ও লাকসাম-সিলেট অংশে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্প...
২৯ মিনিট আগে
মির্জা ফখরুল বলেন, ‘বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার সংস্থার নির্বাচন হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটিতে নির্বাচনও একই সময়সীমার মধ্যে...
১ ঘণ্টা আগে
সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্মিলিত দায়িত্ব পালন করতে চায় বলে জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপে তিনি কোন দেশের সমর্থক—এমন প্রশ্নের জবাবে সরাসরি দলের নাম মুখে না নিলেও পরোক্ষভাবে নির্বাসিত জীবনের উল্লেখ করে একটি দেশের প্রতি নিজের প্রচ্ছন্ন সমর্থনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে