Ajker Patrika

বাজারে বহুল ব্যবহৃত হলুদের নমুনায় ক্ষতিকর সিসা ও রং পাওয়া গেছে: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাজারে বহুল ব্যবহৃত হলুদের নমুনায় ক্ষতিকর সিসা ও রং পাওয়া গেছে: খাদ্যমন্ত্রী
সংসদে খাদ্যমন্ত্রী আফরোজা খানম। ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশের বাজারে খোলা ও প্যাকেটজাত হিসেবে বহুল ব্যবহৃত হলুদের নমুনা পরীক্ষা করে তাতে মানবদেহের জন্য ক্ষতিকর সিসা এবং রং মেশানোর প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

আজ রোববার জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে এই উদ্বেগজনক তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল বারী সরদারের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও আইসিডিডিআর,বি–এর যৌথ উদ্যোগে বাজার থেকে বিভিন্ন খাদ্যপণ্য ও উপাদানের নমুনা সংগ্রহ করে নিয়মিত পরীক্ষা করা হয়। এর অংশ হিসেবে বাজারে বহুল ব্যবহৃত হলুদের নমুনা পরীক্ষা করে তাতে সিসা ও ক্ষতিকর রং মেশানোর প্রমাণ পাওয়া গেছে।

আরেকটি সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন অনুযায়ী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শুধু আইন প্রয়োগ করে খাদ্যে ভেজাল বন্ধ করা কঠিন। এ জন্য মানুষের মধ্যে নৈতিকতা ও সচেতনতা তৈরি করা জরুরি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, খাবারে নিয়মিত সিসা যুক্ত উপাদান গ্রহণ করলে তা মানবদেহের স্নায়ুতন্ত্র, কিডনি ও রক্তে জটিল ব্যাধি তৈরি করতে পারে, যা শিশু ও গর্ভবতী নারীদের জন্য অত্যন্ত বিপজ্জনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত