ঈদের ছুটি এখনো শেষ হয়নি। অনেকেই ঘুরছেন বিভিন্ন জায়গায়। কিন্তু এই গরমে ভ্রমণে কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সেগুলো সামলে নিয়ে ভ্রমণ নির্বিঘ্নে সম্পন্ন করতে হবে।
যা হতে পারে
হিট ক্র্যাম্প: অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে লবণ ও পানি বের হয়ে গিয়ে মাংসপেশি দুর্বল হয়ে যাওয়ার ফলে শরীর চিবানো শুরু হতে পারে।
হিট এক্সহশন: বেশ কয়েক দিন টানা গরমে ঘোরাঘুরির ফলে এটি হতে পারে। প্রচণ্ড দুর্বল লাগা, বমি বমি ভাব, ঝিমুনি, তীব্র মাথাব্যথা, অতিরিক্ত ঘাম হওয়া এর লক্ষণ।
হিট স্ট্রোক: এই পর্যায়ে ঘামের বদলে ত্বক শুকনো লালচে হয়ে যায়, নাড়ির গতি বা পালস রেট অনেক বেড়ে যায়। আক্রান্ত ব্যক্তি এলোমেলো কথা বলতে থাকেন বা জ্ঞান হারান। এটি হলে ধীরে ধীরে শরীরের ভেতরের অঙ্গগুলো কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে।
যা করবেন
» ঘুরতে বের হওয়ার সময় প্রয়োজনীয় মাত্রায় সানস্ক্রিন ব্যবহার করুন।
» সঙ্গে ছাতা এবং পর্যাপ্ত ঠান্ডা পানি রাখুন।
» ব্যাগে ওরস্যালাইনের প্যাকেট রাখুন, যাতে প্রয়োজনে বানিয়ে খাওয়া যায়।
» ঢিলেঢালা কাপড় পরুন।
» ভ্রমণে শিশু সঙ্গে থাকলে তাকেও সানস্ক্রিন মাখিয়ে দিন। মাথায় পরার জন্য ক্যাপ ও যথেষ্ট পরিমাণ খাওয়ার পানি সঙ্গে দিয়ে দিন।
» রোদ থেকে ফিরেই পানি পান করবেন না। একটু জিরিয়ে তারপর পানি পান করুন।

আবহাওয়ার যে অবস্থা, তাতে স্বাভাবিকভাবেই ত্বকে অনেক বেশি তেল জমা হয়। লোমকূপে অতিরিক্ত তেল ও বাইরের ধুলাবালু জমে ব্রণ হতে পারে। তা ছাড়া ত্বক নিয়মিত পরিষ্কার না রাখলে ও মেকআপ সঠিক উপায়ে না তুললে ব্রণ হতে পারে। যাঁদের ত্বক সংবেদনশীল, তারাও এ সময় এই সমস্যার মুখোমুখি হতে পারেন।
৩ ঘণ্টা আগে
আপনার রাশির অধিপতি মঙ্গল আজ একটু বেশিই মেজাজি। পকেটে টান থাকলেও মনে হবে আপনিই এই পাড়ার সম্রাট। তবে সাবধান! আজ ভুলেও তেলের পাম্পের দিকে আড়চোখে তাকাবেন না, পাম্পের মিটারে তেলের দাম বাড়ার গতি দেখে হার্ট অ্যাটাক হতে পারে।
৪ ঘণ্টা আগে
বাড়ির ছোটরা উচ্ছে খেতে চায় না? তাহলে রান্নার উপকরণ ও তরিকা বদলে ফেলুন। ছোটরাও চেটেপুটে খাবে উচ্ছে। আপনাদের জন্য উচ্ছের দারুণ একটি পদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৫ ঘণ্টা আগে
বৈশাখের শুরুতেই বেজায় গরম পড়েছে। সকালে স্নান সেরে অফিসে আসতে না-আসতেই ঘামে ভিজে একাকার। এক সেট বাড়তি কাপড় অফিসে অনেকেই রাখেন যেন চট করে ঘামে ভেজা কাপড় বদলে নেওয়া যায়। কিন্তু ত্বক? তাকে তো ধকল সইতে হচ্ছেই। ত্বকের ক্ষয়ক্ষতি গরমে অনেকভাবেই হয়।
১৯ ঘণ্টা আগে