সামনে প্রায় ১০ দিনের ছুটি। এই ছুটিতে ভ্রমণ না হলে কি চলবে? ব্যাগ টানতে গিয়ে ভ্রমণ ক্লান্তিকর হলেও সমস্যা। তাই দেখে নিতে পারেন ব্যাগ গোছানোর জরুরি ৫ টিপস।
প্যাকিং তালিকা তৈরি করুন
ব্যক্তিগত জিনিসপত্রের একটি তালিকা তৈরি করুন। তালিকার বাইরে কিছুই ব্যাগে তুলবেন না। তাই এই তালিকায় শুধু দরকারি জিনিসগুলো রাখুন।
সঠিক ব্যাগ বেছে নিন
বাজারে যেসব ব্যাগ পাওয়া যায়, অনেক সময় সেগুলো দেখতে ভালো হলেও বেশি ভারী বা কাজের হয় না। ব্যাগ কেনার সময় খেয়াল করুন, এর ওজন, মাপ, ডিজাইন এবং জিপার বা কাপড়ের মান কেমন।
তরল পণ্য কম তত ভালো
সাবান, শ্যাম্পু, লোশন—এসব তরল জিনিস অনেক ভারী হয়, বেশি জায়গা নেয় এবং ফেটে গিয়ে ব্যাগ নোংরা করতে পারে। তাই এগুলোর পরিমাণ যত কম রাখা যায়, তত ভালো। অনেক কিছুই আপনি গন্তব্যে গিয়ে কিনে নিতে পারেন।
নিজেই কাপড় ধোয়ার ব্যবস্থা রাখুন
অনেক কাপড় নিয়ে যাওয়ার দরকার নেই। অল্প করে নিন এবং সেগুলো গন্তব্যে গিয়ে ধুয়ে একাধিকবার ব্যবহার করুন।
পোশাক পরিকল্পনা
কম পোশাক নিয়ে বেশি দিন চলতে হলে এমন কাপড় নিন, যেগুলো একে অপরের সঙ্গে মানিয়ে পরা যায়। যেমন একটি প্যান্টের সঙ্গে যেন একাধিক জামা বা টপ পরা যায়। এতে আপনার কম কাপড়েই অনেক রকম সাজ হয়ে যাবে।
সূত্র: লোনলি প্ল্যানেট

অতিথি এলে ঘরে যেন একটু উৎসবের আমেজ তৈরি হয়। তবে অতিথিকে স্বাগত জানানোর ধরন সব দেশে এক রকম নয়। কোথাও অতিথির জন্য করা হয় খাবারের বিশাল আয়োজন, কোথাও এক কাপ চা-ই হয়ে ওঠে আন্তরিকতার প্রতীক। আবার কোথাও অতিথিকে সম্মান জানাতে নির্দিষ্ট অভিবাদন বা কিছু শিষ্টাচার মেনে চলার রীতি রয়েছে।
১ ঘণ্টা আগে
মিষ্টিজাতীয় খাবার বা ডেজার্টের কথা উঠলেই চোখের সামনে ভাসে চকলেট, ক্রিম, ক্যারামেল এবং নানা ধরনের কেক। কিন্তু ফলের মিষ্টতা, টক-মিষ্টি স্বাদ ও রংও যে একটি ডেজার্টকে আকর্ষণীয় করে তুলতে পারে, তার উদাহরণ ছড়িয়ে আছে বিশ্বের নানা দেশের রান্নায়। পরিচিত কলা, আম, আনারস, স্ট্রবেরি বা চেরি দিয়েই তৈরি করা যায়...
৩ ঘণ্টা আগে
শীত মানেই একটু উষ্ণতার খোঁজ। রান্না ও খাওয়ার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। গরম স্যুপ, খেজুর গুড়ের পায়েস, পিঠা কিংবা এক কাপ ধোঁয়া ওঠা চা শীতের আমেজ তৈরি করে দেয়। ফলে ঋতুবদলের সঙ্গে রান্নাঘরের উপকরণ ও কাজকর্মে আসে বেশ কিছু পরিবর্তন। একটু বেশি সময় ধরে রান্না করা, একসঙ্গে অনেকটা খাবার তৈরি করা কিংবা...
১৮ ঘণ্টা আগে
যে অঙ্ককে এড়িয়ে চলতে আমরা এত কসরত করি, সেই অঙ্কের শক্তির ওপর নির্ভর করেই কিন্তু গড়ে উঠেছে আধুনিক সভ্যতার প্রযুক্তিগত রাজত্ব। কেউ গণিতকে বলে বিমূর্ত বা জটিল হিসাবের বিজ্ঞান, আবার কারও কাছে এটি স্রেফ সংখ্যা আর সূত্রের গোলকধাঁধা। তবে এই গোলকধাঁধাকে জয় করা শীর্ষ বিজ্ঞানী ও তরুণ শিক্ষার্থীদের বৈশ্বিক...
২১ ঘণ্টা আগে