প্রকৃতির অপার সৌন্দর্যের তীর্থভূমি বান্দরবান। জেলার সাত উপজেলায় অসংখ্য পর্যটন স্পটের সৌন্দর্য উপভোগ করতে বছরজুড়ে হাজার হাজার পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন। তবে, বিশেষ করে নিরাপত্তার কারণে অনেক পর্যটন স্পটে ভ্রমণের ওপর দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞা।
গত বছরের ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছে। এখন রোয়াংছড়ি ছাড়া সব উপজেলার জন্য গত ১৪ জুলাই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও বিভিন্ন পর্যটন স্পটের জন্য এখনো বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
যেখানে যেতে নেই মানা
যাতায়াত
দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনে বা বাসে চট্টগ্রাম হয়ে বান্দরবান যেতে হয়। দেশের অনেক জায়গা থেকে সরাসরি বান্দরবান যাওয়া যায়। ঢাকা থেকে বান্দরবান পর্যন্ত সরাসরি বাসে যাতায়াত করা যায়। এসি ও নন-এসি বাসের ভাড়া জনপ্রতি ৮০০ থেকে ১ হাজার ৮০০ টাকা। বাস ছাড়ে ঢাকার ফকিরাপুল, সায়েদাবাদ, কলাবাগান ও কমলাপুর রেলস্টেশনের বিপরীত দিকের কাউন্টার থেকে।
চট্টগ্রাম থেকে বান্দরবান
বহদ্দারহাট টার্মিনাল থেকে পূরবী ও পূর্বাণী পরিবহনে যাতায়াত করা যায় বান্দরবান। এসি ও নন-এসি গাড়ির ভাড়া জনপ্রতি ১৮০ থেকে ২৫০ টাকা। ৩০ মিনিট পরপর গাড়ি পাওয়া যায়।
কোথায় থাকবেন
হোটেল ডি মোর, হোটেল ফোর স্টার, হোটেল হিলটন, হলিডে ইন, হোটেল হিলভিউ, নীলাদ্রি, হোটেল সাঙ্গু, হোটেল থ্রি স্টার, হোটেল প্লাজা, হোটেল গ্রিন হিল, হোটেল হিল বার্ড, হোটেল নাইট হ্যাভেন, গ্রিনপিক রিসোর্ট, হোটেল প্লাজা, ভেনাস রিসোর্ট, হোটেল হিল কুইন, বন নিবাস, গ্রিনল্যান্ড, সাইরু হিল রিসোর্ট, হোটেল রয়েল ছাড়াও অনেক হোটেল ও রিসোর্ট আছে বান্দরবানে। ভাড়া ৪০০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত।

সামাজিক যোগাযোগমাধ্যমের টাইমলাইন স্ক্রল করতেই কয়েক দিন ধরে চোখে পড়ছে বন্ধু কিংবা পরিচিত কারও পুরোনো ছবি। এগুলো আশি বা নব্বই দশকের ঝাপসা ছবি। ওয়ার্ম টোন আর রেট্রো ফিল্টারে তৈরি। কারও কারও হয়তো ওই সময়ে জন্মও হয়নি। তবু সে সময়ের ছবি এল কোথা থেকে! পুরোনো দিনের সেই ‘ভিন্টেজ ভাইব’ ফিরিয়ে আনার এই নতুন
১৯ মিনিট আগে
কালো পোশাক মানেই গম্ভীর বা একঘেয়ে—এই ধারণা এখন পুরোনো। একই রঙের পোশাকেও কাপড়ের টেক্সচার, গয়না কিংবা অন্য রঙের ব্যবহারে তৈরি করা যায় সম্পূর্ণ ভিন্ন লুক। ফ্যাশন দুনিয়ায় অল ব্ল্যাক লুকের জনপ্রিয়তা এরই প্রমাণ। কালো পোশাক কখনোই একঘেয়ে হওয়ার কথা নয়; বরং সঠিক টেক্সচার, ভেলভেটের আভিজাত্য, সামান্য...
১ ঘণ্টা আগে
চিকেন তাজিন হলো উত্তর আফ্রিকা, বিশেষ করে মরক্কোর একটি ঐতিহ্যবাহী খাবার। মুরগির মাংসের এই খাবার তার অনন্য রান্নার পাত্র ও সুগন্ধি মসলার মিশ্রণের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এই সুস্বাদু পদের ইতিহাস মূলত বহু সংস্কৃতির সংমিশ্রণ এবং প্রাচীন যাযাবর জীবনযাত্রার বিবর্তনের এক চমৎকার উদাহরণ। বলা হয়, এই খাবারের...
৩ ঘণ্টা আগে
সংগীত ও অভিনয়ে সাফল্যের স্বীকৃতি হিসেবে গাগার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি, অস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটা পুরস্কার। শিল্পীজীবনের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও দীর্ঘদিন ধরে সক্রিয় তিনি। ২০১২ সালে প্রতিষ্ঠা করেন ‘বর্ন দিস ওয়ে ফাউন্ডেশন’। এত কিছুর পরেও গাগা চল্লিশ বছর বয়সে তরতাজা আছেন কীভাবে...
৫ ঘণ্টা আগে