Ajker Patrika

পরিবারবান্ধব বিমানবন্দরের শীর্ষে ইনচন

ফিচার ডেস্ক
পরিবারবান্ধব বিমানবন্দরের শীর্ষে ইনচন

ভ্রমণপিয়াসি পরিবারগুলোর জন্য বিমানবন্দর এখন আর শুধু ট্রানজিট পয়েন্ট নয়। এটি এখন বিনোদন গন্তব্যও বটে। স্কাইট্র্যাক্সের ২০২৬ সালের জরিপ অনুযায়ী, বিশ্বের ‘পরিবারবান্ধব বিমানবন্দর’ হিসেবে শীর্ষ স্থান দখল করে নিয়েছে দক্ষিণ কোরিয়ার সিউল ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। টানা কয়েক বছর এই তালিকায় আধিপত্য বজায় রাখছে বিমানবন্দরটি।

ইনচন ইন্টারন্যাশনাল বিমানবন্দরে শিশুদের জন্য পোরোরো বা পিঙ্কফং-এর মতো জনপ্রিয় কার্টুন থিমের প্লে-জোন আছে। এ ছাড়া রয়েছে বরফে স্কেটিং করার রিঙ্ক, বিনা মূল্যে সাংস্কৃতিক পারফরম্যান্স এবং ঐতিহ্যবাহী ক্র্যাফট ওয়ার্কশপ। দীর্ঘ বিরতির একঘেয়েমি কাটাতে এসব আয়োজন অভিভাবকদের জন্য বেশ আরামদায়ক। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। দক্ষিণ-পূর্ব এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে চাঙ্গি তার চারতলা স্লাইড, ইনডোর গার্ডেন, বাটারফ্লাই পার্ক এবং ছাদের ওপরের সুইমিংপুলের জন্য বিখ্যাত। তৃতীয় স্থানে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর। অত্যাধুনিক এবং পরিবারের প্রয়োজন প্রাধান্য দেওয়া সুযোগ-সুবিধার জন্য বিমানবন্দরটি উচ্চ রেটিং পেয়েছে।

মূলত পরিবারের নিরাপত্তাসুবিধা, দ্রুত ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, শিশুদের জন্য উন্নত মানের খেলার জায়গা এবং চাইল্ড কেয়ার রুমের সহজলভ্যতার ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। পরিবারবান্ধব এসব উদ্যোগ মূলত মা-বাবা এবং শিশুদের ভ্রমণ আনন্দদায়ক ও চাপমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে দীর্ঘ ট্রানজিটের সময় শিশুদের ব্যস্ত রাখতে এবং বিশ্রামের জন্য নার্সারি রুম ও ন্যাপ লাউঞ্জের মতো সুবিধাগুলো যাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। দীর্ঘ বিরতির একঘেয়েমি কাটাতে এবং শিশুদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এই বিমানবন্দরগুলো বর্তমানে বৈশ্বিক মানদণ্ড নির্ধারণ করে দিচ্ছে। তালিকার শীর্ষ দশে আরও রয়েছে বাহরাইন, আমস্টারডাম শিফোল, প্যারিস সিডিজি, টোকিও নারিতা, রোম ফিউমিচিনো এবং তাইওয়ান তাওয়ুয়ান বিমানবন্দর। আধুনিক বিমানবন্দরগুলো এখন শুধু যাতায়াত নয়, শিশুদের স্বাচ্ছন্দ্য নিশ্চিতেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশি শিক্ষার্থীর ছদ্মবেশে যুক্তরাজ্যে মিথ্যা আশ্রয় প্রার্থনার বাজার উন্মোচন বিবিসির

মিরপুরের ১০ নারীকে যাত্রাবাড়ী এনে ধর্ষণ-ব্ল্যাকমেল করেন রাব্বি, বিয়েও করেন একই কায়দায়

আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার

নতুন শর্তে এবার লোহিতসাগর বন্ধ করার হুমকি ইরানের

সরকারি কর্ম কমিশন সচিবালয়ে ৯০ পদে চাকরি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত