চীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে। এবারের উৎসব শুরু হয়েছে ২৯ জানুয়ারি। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এই বর্ণিল আয়োজন উপভোগ করতে চীনের নাগরিকদের সঙ্গে যোগ দেবেন আন্তর্জাতিক পর্যটকেরাও। এই পুরোটা সময় চীনের বিভিন্ন রাজ্য ঘুরে এই উৎসব উপভোগ করবেন তাঁরা।
চীনের রাজধানী বেইজিংসহ সাংহাই, ছোংছিং, ফুচিয়ান, চ্যচিয়াং, হেইলংচিয়াং, চিলিন, হ্যপেই, থিয়ানচিন, ইয়ুননানসহ গুরুত্বপূর্ণ শহরগুলো সেজে উঠেছে নানান রঙে। সিংহ নৃত্য, ড্রাগন নৃত্য এবং সর্প নৃত্যের আয়োজন বসেছে। এর ফলে শহরগুলোতে পর্যটকের সংখ্যা সাধারণভাবে বেশি।চীনের সংস্কৃতি অনুসারে, চান্দ্র ক্যালেন্ডারের ১২টি প্রাণীকে রাশিচক্রের অংশ হিসেবে গণ্য করা হয়। প্রতিবছর একটি নির্দিষ্ট প্রাণীর নাম অনুসারে চান্দ্র নববর্ষ উদ্যাপিত হয়। এবারের বছরটি সর্পবর্ষ ঘোষণা করা হয়েছে।
চীনের এই উৎসব ঘিরে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। পর্যটকের এই চাপ চীনের অর্থনৈতিক গতিশীলতায় ভূমিকা রাখে। প্রায় ১৪০ কোটি জনসংখ্যার দেশ চীন পৃথিবীর বড় ভ্রমণ গন্তব্যগুলোর মধ্যে অন্যতম এবং সাংস্কৃতিক প্রদর্শনীর জনপ্রিয় স্থান। তাই আন্তর্জাতিক ও স্থানীয় পর্যটকদের জন্য বিশেষ আয়োজন থাকে প্রতিবছর। হোটেল বুকিং সুবিধা থেকে শুরু করে উৎসবটি যেন পর্যটকেরা আনন্দ ও নিরাপত্তার সঙ্গে উপভোগ করতে পারেন, সে জন্য নেওয়া হয় বিশেষ ব্যবস্থা।
এ সময় চীনের পর্যটন ব্যবসায়ীরা নতুন নতুন সেবার অফার নিয়ে হাজির হন। সেগুলোর মধ্যে থাকে কাস্টমাইজড ট্যুর প্যাকেজ। কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ভ্রমণ সহায়িকা চীনে ভ্রমণকে আরও সহজ ও সুন্দর করে তুলেছে। উইচ্যাট, টিকটক বা উইবোর মতো সামাজিক মিডিয়াগুলো পর্যটকদের নতুন গন্তব্যে যাওয়ার জন্য উৎসাহিত করে। ভ্রমণ ভ্লগাররা তাঁদের অভিজ্ঞতা শেয়ার করে নতুন জায়গায় যেতে অনুপ্রাণিত করেন দেশি-বিদেশি নতুন পর্যটকদের।

যদিও বসন্ত উৎসব মূলত চীনা সংস্কৃতির অংশ, কিন্তু এর বিশ্বব্যাপী জনপ্রিয়তা বেড়েই চলেছে। পর্যটনশিল্পের জন্য এটি নতুন দ্বার উন্মুক্ত করেছে।
চীনের লোকজ সংস্কৃতি অতি সমৃদ্ধ। হাজারো বছরের সভ্য এ দেশে রয়েছে সাংস্কৃতিক নানা উৎসব অনুষ্ঠান। রয়েছে বিশেষ রীতিনীতি। বলতে গেলে বিশাল এই দেশে নানা উৎসব অনুষ্ঠান, সাংস্কৃতিক ঐতিহ্যের শেষ নেই।
সূত্র: ট্রাভেল অ্যান্ড ট্যুর
ওয়ার্ল্ড

নিউইয়র্ক শহরের একটি অদ্ভুত বদভ্যাস আছে। সেখানে খাবার নিয়ে হঠাৎ হঠাৎ ক্ষণস্থায়ী উন্মাদনা তৈরি হয়। একসময় ছিল ম্যাগনোলিয়া বেকারির কাপকেক। এরপর এল ক্রোনাট, কিংবা বিশালাকার লেভাইন কুকিজ। মিষ্টি নিয়ে সোশ্যাল মিডিয়ার এসব ভাইরাল ট্রেন্ড হয়তো সাময়িক চমক তৈরি করে, কিন্তু কিছুদিন পর ঠিকই তার আবেদন হারিয়ে ফেলে।
২ ঘণ্টা আগে
ভাদ্রের এই গরমে মাঝেমধ্যে আইসক্রিম খেতে মন চাইতেই পারে। তালের রস বাড়িতে থাকলে তা দিয়ে আইসক্রিম তৈরি করে নিতে পারেন। আপনাদের জন্য তালের আইসক্রিমের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খান মুক্তা।
৪ ঘণ্টা আগে
প্রতিবছর বিশ্বে লাখ লাখ মানুষ একটি অচেনা কিন্তু মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে প্রাণ হারান। তার নাম সেপসিস। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও এটি এখনো বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এটি শুধু শারীরিক জটিলতা নয়, বরং এটি জীবাণু এবং মানবদেহের প্রতিরক্ষাব্যবস্থার এক চরম সংঘাতের ফল।
৫ ঘণ্টা আগে
ফুল, প্রজাপতি, মৌমাছি কিংবা সবুজ পাতার সৌন্দর্য—প্রকৃতির এই ছোট ছোট উপাদান এবার জায়গা করে নিচ্ছে নখের সাজে। নেইল আর্টের জগতে এখন আলোচনায় গার্ডেন-ইন্সপায়ারড ম্যানিকিউর। শুধু একটি ফুল এঁকে নখ সাজানো নয়, বরং পুরো বাগানের আবহ তুলে আনার চেষ্টা দেখা যাচ্ছে এই ধারায়।
১৮ ঘণ্টা আগে