বর্ষাকালে হাওর ও বিলে কিন্তু শুধু জলরাশিই নয়, দেখার আছে অনেক কিছুই। বিশাল জলরাশিতে নৌকার ওপর বসে পূর্ণিমার চাঁদের আলো শরীরে মাখার অভিজ্ঞতা আপনাকে দেবে অতুলনীয় অনুভূতি। সেই অনুভূতি পেতে সময় করে ঘুরে আসতে পারেন টাঙ্গুয়ার হাওর অথবা চলনবিলে।
টাঙ্গুয়ার হাওর
ঢাকার সায়েদাবাদ থেকে বিভিন্ন পরিবহনের বাসে সুনামগঞ্জ যেতে হবে। এসি ও নন-এসিভেদে বাসের ভাড়ায় পার্থক্য আছে। বাস থেকে নেমে যেতে হবে সাহেববাজার ঘাট। বর্ষাকালে এই ঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকা বা স্পিডবোট দিয়ে সরাসরি টাঙ্গুয়ার হাওরে যাওয়া যায়। এ ছাড়া ঢাকার ট্যুর অপারেটরগুলো টাঙ্গুয়ার হাওরে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ দিয়ে থাকে। তাদের সঙ্গে যোগাযোগ করে, তাদের ব্যবস্থাপনায়ও ঢাকা থেকে সরাসরি টাঙ্গুয়ার হাওরে যাওয়া যায়।
চলনবিল
নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে অবস্থিত চলনবিল। দেশের যেকোনো প্রান্ত থেকে এই তিন জেলার যেকোনো একটিতে আসতে হবে। এরপর তিন জেলা থেকেই চলনবিলের বিভিন্ন অংশ ঘুরে বেড়ানো যাবে। তবে চলনবিল জাদুঘর দেখতে হলে যেতে হবে নাটোর জেলার গুরুদাসপুরে। ঢাকা থেকে চলনবিল ঘুরে আসতে প্রতিজনের ব্যয় হতে পারে ১ হাজার ৫০০ টাকা।

বাড়িতে ট্যাংরা মাছ ও চিচিঙ্গা—দুটোই থেকে থাকলে এই রেসিপি আপনার জন্য। ট্যাংরা মাছ দিয়ে চিচিঙ্গার রসার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে
বলিউড তারকা আলিয়া ভাটের কাছে ত্বকের যত্ন তাঁর দৈনন্দিন রুটিনের অপরিহার্য অংশ। তাঁর অসাধারণ রূপ সবাইকে মুগ্ধ করে। এর রহস্য লুকিয়ে আছে সহজ রুটিনের মধ্যে, যা তিনি কোনো ভুল না করে মেনে চলেন। নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে এই তারকা তাঁর ত্বকের যত্নের রুটিনের বিস্তারিত ধাপগুলো জানিয়ে দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে মুসলিম পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে; একই সঙ্গে এই বাজারে ব্যয়ের পরিমাণও। এমন বাস্তবতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর সামনে পর্যটন খাত সম্প্রসারণ ও বৈদেশিক মুদ্রা আয়ের বড় সুযোগ তৈরি হয়েছে। তবে পরিকল্পনা, সমন্বিত বিপণন এবং আন্তর্জাতিক পর্যায়ে দৃশ্যমানতার অভাবে সেই সম্ভাবনার...
১১ ঘণ্টা আগে
মেয়েটি এল সন্ধ্যাবেলায়। বাইরে তখন বৃষ্টি হচ্ছে। পাহাড়ের ঢালে বনের ভেতরে আমাদের হোস্টেল। চারপাশে গাছপালা দিয়ে আবৃত ছোট ডরমিটরি। বাইরে থেকে বোঝা যায় না। হোস্টেলের বারান্দায় বসে বনে সন্ধ্যাবেলার বৃষ্টি দেখছিলাম। গাছের পাতায় বৃষ্টির ফোঁটার টপটপ শব্দ শুনতে দারুণ লাগছে।
১১ ঘণ্টা আগে