বর্ষাকালে ঘুরতে যাওয়ার ঝক্কি আছে বৈকি! তবে এ সময় যখন-তখন বৃষ্টি নামে, পথে-ঘাটে কাদাপানি থাকে। সে কারণে বর্ষাকালের ভ্রমণ নিরাপদ এবং আরামদায়ক করতে সঙ্গে কী কী নিতে হবে, দেখে নিন—
হুটহাট বৃষ্টি থেকে বাঁচতে ব্যাগে ছোট ছাতা বা রেইনকোট রাখুন। মোবাইল ফোন, ক্যামেরা বা ল্যাপটপের মতো গ্যাজেট সুরক্ষিত রাখতে পানিরোধী ব্যাগ ব্যবহার করুন। রাখতে পারেন জিপলক বা প্লাস্টিক পাউচ, যাতে ভেজা কাপড় ও ছোট ইলেকট্রনিকস ডিভাইসগুলো রাখা যাবে।
সুতি কাপড়ের বদলে সিনথেটিক পোশাক ব্যবহার করুন। এ ধরনের কাপড় ভিজলেও দ্রুত শুকিয়ে যায়। এ সময়ের ভ্রমণে বাড়তি কাপড় ব্যাগে রাখুন। ধরুন, ৫ সেট কাপড় হলেই চলে। কিন্তু আপনি প্যাক করুন ৭ সেট। এতে ভেজা কাপড় না শুকালেও বাড়তি কাপড় থাকবে পরার মতো। সহজে চলাচলের জন্য নিতে হবে গ্রিপযুক্ত ও পানি শোষণকারী জুতা। এ সময় চামড়ার জুতা একেবারে এড়িয়ে চলা ভালো।
ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি এবং ডায়রিয়ার ওষুধ অবশ্যই সঙ্গে রাখা জরুরি। বর্ষায় ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ বাড়ে, তাই রিপেলেন্ট ক্রিম অথবা স্প্রে সঙ্গে রাখুন।
দীর্ঘ পথযাত্রায় বা বৃষ্টির কারণে আটকা পড়লে যেন বিস্কুট, বাদাম বা ড্রাই ফ্রুটস খেয়ে ক্ষুধা নিবারণ করা যায়, সেই ব্যবস্থা রাখুন। সঙ্গে রাখুন বিশুদ্ধ পানি।
সূত্র: উইটজম্যান ও অন্যান্য

জীবনের জটিল সমীকরণে যখন চারপাশের সবকিছু অন্ধকার মনে হয়, তখন আত্মহত্যার মতো একটি ক্ষণিকের সিদ্ধান্ত নিভে দেয় বহু সম্ভাবনাময় দীপ। এটি কেবল একজন ব্যক্তির জীবনাবসান নয়, বরং এক গভীর বৈশ্বিক জনস্বাস্থ্য সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি ৪০ সেকেন্ডে পৃথিবী থেকে ঝরে যায় একটি মূল্যবান প্রাণ।
৭ মিনিট আগে
ভাদ্র মাসের গরম মানেই প্রচণ্ড তাপ আর ঘাম। এ সময়ের গরমটা একটু অন্য রকম। ঘেমে যাওয়ার পর যখন হাত-মুখ ধুচ্ছেন, তখনই একটা শুষ্ক টানটান ভাব ত্বকে অনুভূত হয়। এভাবে অনেকের ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে এবং ত্বকে টান ধরছে। ভাদ্র মাসের গরমে তাই ত্বকের আর্দ্রতা বজায় রাখতে নিতে হবে বাড়তি সতর্কতা।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে অ্যান্টার্কটিকা অভিযান, ব্রাজিলের আমাজন, চিলির আতাকামা মরুভূমি কিংবা পাবলো নেরুদার বাড়ি, নিকারাগুয়ার রেইনফরেস্ট অথবা বার্লিন থেকে নেদারল্যান্ডসের টিউলিপ বাগান—কোথায় যাননি মহুয়া রউফ! এবার তিনি ঘুরছেন ওশেনিয়া। এখন আছেন ভানুয়াতুতে।
৭ ঘণ্টা আগে
ভুটানকে আমার মনে হয় এই উপমহাদেশের স্বর্গভূমি। যদিও সবাই কাশ্মীরকে ভূস্বর্গ বলে থাকেন। আমি এ পর্যন্ত তিনবার ভুটানে গিয়েছি। পারলে আরও অনেকবার যেতে চাই । তবে হ্যাঁ, পর্যটক হিসেবে আপনি যদি শপিং মল খোঁজেন বা নাইটক্লাবে সন্ধ্যা কাটাতে চান, তবে ভুটান আপনার জন্য নয়।
৭ ঘণ্টা আগে