আগের চেয়ে অনেক বেশি মানুষ নিজের দেশ থেকে বাইরে স্থায়ীভাবে বাস করছে। বিশ্ব মাইগ্রেশন রিপোর্ট অনুসারে, পৃথিবীর মোট জনসংখ্যার ৩ দশমিক ৬ শতাংশ আন্তর্জাতিক অভিবাসী। বিদেশে বসবাস মানেই চ্যালেঞ্জ। সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, দেশের বাইরে গিয়ে বসবাসের অন্যতম কারণ জীবনযাত্রার খরচ সামঞ্জস্য না হওয়া।
২০২৫ সালে বিদেশে বসবাসের জন্য সেরা দেশগুলো চিহ্নিত করতে ইন্টারন্যাশনস এক্সপাট ইনসাইডার একটি জরিপ প্রকাশ করেছে। সেখানে ১০ হাজার ৮৫ অভিবাসী অংশ নিয়েছেন। প্রতিটি দেশের জন্য অন্তত ৫০ জনের তথ্য নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী ৪৬টি দেশকে পাঁচটি প্রধান মানদণ্ডের ওপর র্যাংক করা হয়েছে। যেখানে রয়েছে বিদেশে কাজের সুযোগ, ব্যক্তিগত অর্থনীতি, জীবনযাত্রার মান, অভিবাসীর জন্য প্রয়োজনীয় সুবিধা এবং নতুন দেশে মানিয়ে নেওয়া। অংশগ্রহণকারীরা ৫৩টি বিষয়কে ১ থেকে ৭ স্কেলে মূল্যায়ন করেছেন। এ বছর অভিবাসীদের জন্য শীর্ষ ৫ দেশ ও সেখানকার জীবনযাত্রার বিশেষ দিক তুলে ধরা হলো।
পানামা
৪৬টি দেশের মধ্যে প্রথম স্থানে থাকা পানামা সব দিক থেকে সেরা। কাজ, বসবাসের সুবিধা, জীবনযাত্রার মান, ব্যক্তিগত অর্থনীতি—সব ক্ষেত্রে শীর্ষে। ফ্রিল্যান্সার, ডিজিটাল নোম্যাড এবং অবসরপ্রাপ্তদের জন্য বিশেষ সুবিধা। মার্কিন নাগরিক ক্যারি ম্যাকি বলেন, ‘এখানকার সবুজ জঙ্গল, টুকান, বানর, ইগুয়ানা, বিভিন্ন পাখি—সবকিছুই জীবনযাপনে আনন্দ দেয়।’

কলম্বিয়া
দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ায় জীবনযাপন তুলনামূলকভাবে সস্তা। জরিপে দেখা গেছে, প্রায় ৮০ শতাংশ অভিবাসী এখানে বসবাস করে সন্তুষ্ট। অভিবাসী ও পর্যটকেরা কলম্বিয়ার পরিবারকেন্দ্রিক সমাজব্যবস্থা এবং আতিথেয়তার জন্য দেশটিকে পছন্দ করেন। ভ্রমণের জন্য বিশেষভাবে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে আছে বারিচারা গ্রাম এবং কফি উৎপাদন অঞ্চল।

মেক্সিকো
তৃতীয় স্থানে মেক্সিকো। এখানে অতিথিপরায়ণ সংস্কৃতি, বন্ধুত্বপূর্ণ মানুষ, খাদ্য, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সাশ্রয়ী জীবনযাপন—সবই সুবিধা। অভিবাসীরা স্প্যানিশ ভাষা শেখার পরামর্শ দেন, যাতে স্থানীয় সমাজের সঙ্গে মিলেমিশে থাকা যায়।

থাইল্যান্ড
চতুর্থ স্থানে থাকা থাইল্যান্ড অতিথিপরায়ণ মানুষ, নিরাপদ পরিবেশ, সুন্দর সৈকত এবং জীবনযাত্রার মান অভিবাসীদের আকৃষ্ট করে। ফুকেট, ব্যাংকক ও চিয়াং মাইয়ে জীবনযাত্রা মান সহজ। তবে স্থানীয় সংস্কৃতি এবং নিয়মকানুন বোঝা জরুরি।

ভিয়েতনাম
পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনাম। সেখানে ব্যক্তিগত অর্থনৈতিক পরিস্থিতি সবচেয়ে ভালো র্যাঙ্কিং পেয়েছে। দেশটির দ্রুত বেড়ে ওঠা অর্থনীতি, সাহায্যকারী মানুষ অভিবাসীদের কাছে বেশ প্রিয়। হানোয়ায় বুন চা এবং ভিয়েতনামের কফি বিশেষভাবে জনপ্রিয়।
জরিপ থেকে দেখা যায়, অভিবাসীদের জন্য সেরা দেশগুলো শুধু আর্থিক সুবিধা নয়, এর সঙ্গে জীবনযাত্রার মান, সহজে মানিয়ে নেওয়া এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশের কারণে আকর্ষণীয়। পানামা, কলম্বিয়া, মেক্সিকো, থাইল্যান্ড ও ভিয়েতনাম অভিবাসীদের সুবিধা ও উন্নত সুযোগের জন্য এই তালিকায় জায়গা করে নিয়েছে।
সূত্র: বিবিসি

ডোপামিন ড্রেসিং খুব চর্চা হচ্ছে এখন। তা-ও একটু বলে নিই, ডোপামিন ড্রেসিং হচ্ছে এমন ধরনের পোশাক পরা, যা আপনার মস্তিষ্কে ভালো অনুভূতির হরমোন ডোপামিন ক্ষরণ বাড়িয়ে দেয়। ফলে মন ঝরঝরে হয়ে ওঠে। অলংকারের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। একটু মনে করে দেখুন, ছোটবেলায় মা, দাদি-নানিরা বাড়ির ছোট মেয়েদের কানে...
১১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে হোম ট্যুর বা হোম ডেকোরেশন-সম্পর্কিত রিলস দেখতেই কি বেশি ভালোবাসেন? ঘর সাজাতে যাঁরা পছন্দ করেন, তাঁরা ট্রেন্ডে কী রয়েছে, তা-ও রাখেন নখদর্পণে। ঘর সাজানোর আধুনিক বা নতুন পদ্ধতিতে এখন কৃত্রিম জাঁকজমকের চেয়ে মানসিক প্রশান্তি, স্থায়িত্ব এবং কার্যকারিতাকে বেশি প্রাধান্য দেওয়া...
১৩ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমের টাইমলাইন স্ক্রল করতেই কয়েক দিন ধরে চোখে পড়ছে বন্ধু কিংবা পরিচিত কারও পুরোনো ছবি। এগুলো আশি বা নব্বই দশকের ঝাপসা ছবি। ওয়ার্ম টোন আর রেট্রো ফিল্টারে তৈরি। কারও কারও হয়তো ওই সময়ে জন্মও হয়নি। তবু সে সময়ের ছবি এল কোথা থেকে! পুরোনো দিনের সেই ‘ভিন্টেজ ভাইব’ ফিরিয়ে আনার এই নতুন
১৭ ঘণ্টা আগে
কালো পোশাক মানেই গম্ভীর বা একঘেয়ে—এই ধারণা এখন পুরোনো। একই রঙের পোশাকেও কাপড়ের টেক্সচার, গয়না কিংবা অন্য রঙের ব্যবহারে তৈরি করা যায় সম্পূর্ণ ভিন্ন লুক। ফ্যাশন দুনিয়ায় অল ব্ল্যাক লুকের জনপ্রিয়তা এরই প্রমাণ। কালো পোশাক কখনোই একঘেয়ে হওয়ার কথা নয়; বরং সঠিক টেক্সচার, ভেলভেটের আভিজাত্য, সামান্য...
১৮ ঘণ্টা আগে