কয়েক দিনের ছুটি আর হাতে অল্প কিছু টাকা হলে ব্যাগ কাঁধে বেরিয়ে পড়েন অনেক তরুণ। যাঁরা প্রথম যাচ্ছেন, তাঁরা ভ্রমণ আরও আনন্দদায়ক করতে মনে রাখতে পারেন কিছু টিপস।
একা ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজন ছাড়া নিজেকে পর্যটক হিসেবে উপস্থাপন করবেন না। এতে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত থাকবে।
বিমানবন্দর, বাস বা রেলস্টেশন থেকে হোটেল বা শহরের কেন্দ্রে যেতে কেমন সময় লাগে এবং কত ব্যয় হতে পারে, তা আগেই জেনে রাখুন। যানবাহন ব্যবহারের ক্ষেত্রে এর ভাড়া আগে থেকে ঠিক করে নিন।
ভ্রমণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হোটেল ঠিক করা। সে ক্ষেত্রে আপনার বাজেট অনুযায়ী এমন হোটেল নির্বাচন করুন, যেখান থেকে আপনি যেকোনো জায়গায় সহজে যোগাযোগ করতে পারবেন।
ভ্রমণে আপনার সঠিক স্থান নিশ্চিত করুন এবং সব জায়গায় একই পরিচয় দেওয়ার চেষ্টা করুন। বিষয়টি আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করবে। রাতে প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরি করবেন না।
যেহেতু একা ভ্রমণের ক্ষেত্রে পরিবার চিন্তিত থাকে, তাই যেখানে যাচ্ছেন, সেখানকার বিস্তারিত তথ্য পরিবার বা বন্ধুদের জানান। এমনকি ভ্রমণের স্থান থেকে আপনার অবস্থান সম্পর্কে নিয়মিত তথ্য দিয়ে রাখুন তাঁদের।
প্রয়োজনীয় ডিভাইসগুলোতে যেন সব সময় চার্জ থাকে, সেই চেষ্টা করুন। এর সঙ্গে গুরুত্বপূর্ণ নম্বরগুলো কাগজে লিখে রাখুন। এ ছাড়া যেকোনো প্রয়োজনে দেখানোর জন্য ব্যক্তিগত কাগজপত্র সঙ্গে রাখুন।

স্কার্ট নতুন কোনো পোশাক নয়। ফ্যাশনে পুরোনো পোশাকও যে নান্দনিকতায়, দেশীয় ভাবনায় এবং ভিন্ন কাটিংয়ে একেবারে নতুন করে ধরা দিতে পারে, তারই উদাহরণ হয়ে উঠছে বাংলাদেশে তৈরি ফ্লেয়ার্ড স্কার্ট। বিশেষ করে ভ্রমণ, আড্ডা, ফটোশুট কিংবা বিশেষ কোনো উপলক্ষে নিজেকে একটু আলাদা...
৩৮ মিনিট আগে
ধোঁয়া ওঠা খিচুড়ি কিংবা এক থালা গরম ডাল-ভাতের সঙ্গে সামান্য একটু টক-ঝাল-মিষ্টি আচার খাওয়ার মজাই আলাদা। আগের দিনে পরিবারের বয়োজ্যেষ্ঠরা নিয়মিত উঠান বা ছাদে কাচের পাত্রে আচার রোদে দিয়ে সারা বছর সতেজ রাখতেন। কিন্তু আধুনিক অ্যাপার্টমেন্ট কালচার...
১ ঘণ্টা আগে
সৌন্দর্যচর্চায় আমরা প্রায়ই ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা পাওয়া কিংবা ব্ল্যাকহেডস বা বলিরেখা কমানোর বিষয়ে মনোযোগী হয়ে পড়ি। কিন্তু স্বাস্থ্যোজ্জ্বল, কোমল ও দাগহীন ত্বকের মূল চালিকাশক্তি হলো স্কিন ব্যারিয়ার। অনেকে একে বাইরের একটি সাধারণ আবরণ মনে করলেও...
২ ঘণ্টা আগে
কে বিউটি বা কোরিয়ান সাজসজ্জা যাঁরা অনুসরণ করেন, তাঁদের কাছে কুশন কমপ্যাক্ট পরিচিত নাম। এটি এমন একটি প্রসাধনী, যাতে একই বাক্সে তরল ফাউন্ডেশন, বিবি ক্রিম বা সিসি ক্রিম থাকে। মেকআপের একাধিক ধাপ এড়িয়ে ত্বকে প্রাকৃতিক, উজ্জ্বল এবং নিখুঁত লুক দিতে কুশন কমপ্যাক্ট খুব ভালো কাজ করে।
৩ ঘণ্টা আগে