চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল। এখানকার ৩ হাজার একর পাহাড়ি বনকে বন্য প্রাণীর অভয়ারণ্য ঘোষণা করেছে সরকার। এই অভয়ারণ্যে আছে প্রায় ২৫ প্রজাতির স্তন্যপায়ী, ১২৩ প্রজাতির পাখি, ৮ প্রজাতির উভচর, ২৫ প্রজাতির সরীসৃপ, বিলুপ্ত প্রজাতিসহ ২৫০ প্রজাতির উদ্ভিদ। আছে সর্বোচ্চ উচ্চতার বৈলাম বৃক্ষ ও বনছাগল। পর্যটকদের চোখ জুড়াবে হাজারীখীল বন্য প্রাণী অভয়ারণ্য দেখতে এসে।
টিকিট কেটে দর্শনার্থীরা এই অভয়ারণ্যে প্রবেশ করে উপভোগ করতে পারবেন অনেক ধরনের রাইড। এ ছাড়া অভয়ারণ্যের পাশেই রয়েছে রাঙাপানি চা-বাগান। তাই চা-বাগানের সৌন্দর্যও পাওয়া যাবে এখানে এসে।
এই অভয়ারণ্যে পাওয়া যাবে হাই রোপ কোর্সের রোমাঞ্চকর অনুভূতি। মাটি থেকে বেশ ওপরে এক গাছ থেকে আরেক গাছে দড়ির সাহায্যে যাওয়া যায় এ কোর্সে। নির্ধারিত ফি দিয়ে হাই রোপ কোর্স করা যাবে। হাজারীখীলে আছে ছোট ঝরনা। স্থানীয় ইকো গাইডের সহায়তায় বনের ভেতরে ঝরনাও দেখা যাবে।
যেভাবে যাওয়া যাবে
চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে বাসযোগে ফটিকছড়ি হয়ে হাজারীখীল অভয়ারণ্য যেতে হবে। ফটিকছড়ি উপজেলার বিবিরহাট পর্যন্ত বাসে গিয়ে সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় যেতে হবে। ভাড়া ৪০ থেকে ৫০ টাকা।
কোথায় থাকবেন
থাকার জন্য কোনো হোটেল না থাকলেও সেখানে অত্যাধুনিক তাঁবুর ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত ফি দিয়ে থাকা যায়।

আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
২ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৪ ঘণ্টা আগে
একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
১ দিন আগে