২০২৫ সালে পর্যটন খাত থেকে ৭৫ দশমিক ৫৫ বিলিয়ন ইউরো বা ৩ দশমিক ৪ ট্রিলিয়ন বাথ আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে থাইল্যান্ড। এ জন্য দেশটি অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ এবং ভিসার প্রক্রিয়া উন্নত করেছে। এর মধ্যে আসিয়ান অভিন্ন ভিসা নীতিও অন্তর্ভুক্ত রয়েছে। থাইল্যান্ডের পর্যটনমন্ত্রী সরাওং থিয়েনথং বলেছেন, ‘পর্যটন খাত থাইল্যান্ডের অর্থনীতি ও সম্প্রদায়ের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
থাইল্যান্ডের পর্যটনমন্ত্রী ২০২৫ সালকে ‘অ্যামাজিং থাইল্যান্ড গ্র্যান্ড ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ইয়ার’ ঘোষণা করেছেন। এ জন্য উন্নত অবকাঠামো এবং সহজ ভিসা প্রক্রিয়ার মাধ্যমে পর্যটকদের আকৃষ্ট করে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বর্ণিল ইভেন্টের আয়োজন করবে দেশটি।
থাইল্যান্ডের পর্যটনমন্ত্রী ঘোষণা করেছেন, অ্যামাজিং থাইল্যান্ড গ্র্যান্ড ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ইয়ারের প্রচারণার জন্য থাইল্যান্ডকে উৎসবমুখর করে তোলা হবে। এ ছাড়া বিশেষ সুবিধার মাধ্যমে বিশ্বের পর্যটকদের কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তিনি।
পর্যটনমন্ত্রী জোর দিয়ে বলেছেন, এই উদ্যোগ শুধু একটি উদ্যাপন নয়, অবিস্মরণীয় ভ্রমণের অভিজ্ঞতা সৃষ্টির আমন্ত্রণ। ‘অ্যামাজিং থাইল্যান্ড কাউন্টডাউন ২০২৫’ ফেব্রুয়ারি ও মার্চ মাসে মোটোজিপি রেস এবং এপ্রিলে বিখ্যাত সংক্রান উৎসবের অন্তর্গত থাকবে। শুধু তা-ই নয়, পর্যটন বাড়ানোর জন্য সারা বছর আরও বিভিন্ন ধরনের উৎসব চলবে বলে জানিয়েছেন তিনি।
সূত্র: থাইল্যান্ড বিজনেস নিউজ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্কুইরমি অ্যান্ড গ্রাবস’ নামে পরিচিত হান্না ও শেন বারকো দম্পতি। মূলত হান্নার স্বামী শেন একজন প্রতিবন্ধী হওয়ায় তাঁদের দাম্পত্য অনেকের কাছেই কৌতূহলের বিষয়। ব্যতিক্রমী এই দম্পতি এবার তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন।
৭ ঘণ্টা আগে
ত্বক সুন্দর ও সতেজ রাখতে আমরা কত কিছুই না করি। কিছুদিন পরপর ট্রেন্ডস হয়ে দাঁড়ায় নতুন প্রসাধনী। আর রূপ সচেতনেরা সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দেন। যাঁরা ট্রেন্ড অনুসরণ করেন না, তাঁরাও ত্বক আকর্ষণীয় করে তুলতে প্রতিদিন ব্যবহার করেন ফেসওয়াশ, স্ক্রাব, ময়শ্চারাইজার, ফরসা হওয়ার ক্রিম কিংবা নানাবিধ মেকআপ পণ্য।
১২ ঘণ্টা আগে
পর্যাপ্ত রোদ, স্বাস্থ্যকর খাবার, চোখ জুড়ানো সবুজ প্রান্তর আর হাঁটাহাঁটির দারুণ সুযোগ। একটি আদর্শ ছুটির দিনে এর চেয়ে বেশি আর কী চাই? মন চাঙা করতে এবং দৈনন্দিন ব্যস্ততার মাঝে নিজেকে একটু নতুন শক্তি দিতে ঘুরে আসার সেরা গন্তব্য এখন পর্তুগালের রাজধানী লিসবন।
১৪ ঘণ্টা আগে
আজকাল ওজন কমানো বা ফিট থাকার কথা উঠলে সবাই একটি পরামর্শই দেন। বলবেন, ‘কার্বোহাইড্রেট পুরোপুরি বাদ দিন, আর বেশি বেশি প্রোটিন খান।’ ডিম, মুরগির মাংস, পনিরের পাশাপাশি প্রোটিন শেক বা প্রোটিন বারের কদর এখন আকাশচুম্বী। অনেকেই ভাবেন, এটি যত বেশি খাওয়া যায়, শরীর ততই ভালো থাকে। আসলেই কি তাই? অতিরিক্ত প্রোটিন
১৬ ঘণ্টা আগে