বিশ্বজুড়ে ভ্রমণকারীদের প্রিয় গন্তব্যের তালিকায় থাকে ওয়াল্ট ডিজনি। এত দিন না বাড়লেও আগামী বছর থেকে বাড়তে যাচ্ছে এর টিকিটের দাম।
২০২৪ সালের আগস্টের কয়েক সপ্তাহজুড়ে ডিজনি’স অ্যানিমেল কিংডমের টিকিটের দাম ছিল ১০৯ ডলার। ২০২৫ সালে তা বাড়িয়ে করা হয়েছে ১১৯ ডলার। সাপ্তাহিক ছুটি কিংবা বিশেষ কারণে যে সময়গুলোতে দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায়, সে সময়গুলোতে এ বছরের চেয়ে ৫ থেকে ১০ ডলার বাড়ানো হয়েছে টিকিটের দাম। যেমন, এপ্রিলের শেষের দিকে অ্যানিমেল কিংডমে দর্শনার্থীদের ভিড় থাকে বেশি। ফলে এ বছর টিকিটের দাম মাথাপিছু ১৬৪ ডলার থাকলেও ২০২৫ সালের একই সময়ের জন্য তা করা হয়েছে ১৬৯ ডলার। একই ভাবে আগামী বছর এপ্রিলের শেষের দিকে সাপ্তাহিক ছুটির দিনে ম্যাজিক কিংডমের টিকিটের দাম বাড়ানো হয়েছে ৫ ডলার। অর্থাৎ যে টিকিটের দাম এ বছর ১৮৪ ডলার, আগামী বছর একই সময়ে তা বিক্রি হবে ১৮৯ ডলারে।
এদিকে পার্ক হপারে একই দিনে দর্শনার্থীরা একাধিক পার্ক দেখার সুযোগ পাবেন। ইভেন্ট হিসেবে এর টিকিটের দাম বেড়েছে ৫ থেকে ১০ ডলার। তবে ডিজনি পার্কে এটিই প্রথম দাম বাড়া নয়। ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডে ২০২২ সালে দুটি ক্ষেত্রে টিকিটের দাম বাড়ানো হয়েছিল। ডিজনিল্যান্ডও সম্প্রতি একাধিকবার দাম বাড়িয়েছে।

সকালে ঘুম থেকে ওঠার পরও শরীর যেন বিছানা ছাড়তে চায় না, চোখে ঘুম লেগেই থাকে, কাজে মন বসে না। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়। পর্যাপ্ত সময় ঘুমানোর পরও যদি নিয়মিত এমন ক্লান্তি অনুভূত হয়, তাহলে বিষয়টি শুধু বেশি ঘুমের প্রয়োজন বলেই ধরে নেওয়া ঠিক নয়। জীবনযাপনের কিছু অভ্যাস থেকে শুরু করে ঘুমের সমস্যা বা কোনো
২ ঘণ্টা আগে
মানুষ এখন পোশাক কেনার সময় আরামের কথা সবার আগে চিন্তা করে। আর সেটা শুধু শরীর নয়, চোখের আরামের ক্ষেত্রেও বটে। এখন বহির্বিশ্বে একরঙা পোশাকের চাহিদা তুঙ্গে। সেই ছোঁয়া বাংলাদেশের ফ্যাশনেও লক্ষণীয়। ইদানীং দেখা যায় অনেকেই মাথা থেকে পা পর্যন্ত এক রঙের পোশাক পরেন। এই ট্রেন্ডটিকে বলা হয় মনোক্রোম ট্রেন্ড।
৫ ঘণ্টা আগে
নিউইয়র্ক শহরের একটি অদ্ভুত বদভ্যাস আছে। সেখানে খাবার নিয়ে হঠাৎ হঠাৎ ক্ষণস্থায়ী উন্মাদনা তৈরি হয়। একসময় ছিল ম্যাগনোলিয়া বেকারির কাপকেক। এরপর এল ক্রোনাট, কিংবা বিশালাকার লেভাইন কুকিজ। মিষ্টি নিয়ে সোশ্যাল মিডিয়ার এসব ভাইরাল ট্রেন্ড হয়তো সাময়িক চমক তৈরি করে, কিন্তু কিছুদিন পর ঠিকই তার আবেদন হারিয়ে ফেলে।
৯ ঘণ্টা আগে
ভাদ্রের এই গরমে মাঝেমধ্যে আইসক্রিম খেতে মন চাইতেই পারে। তালের রস বাড়িতে থাকলে তা দিয়ে আইসক্রিম তৈরি করে নিতে পারেন। আপনাদের জন্য তালের আইসক্রিমের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খান মুক্তা।
১১ ঘণ্টা আগে