অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়্যালিটি নিয়ে সর্বশেষ পরিকল্পনা কর্মীদের জানিয়েছে টেক জায়ান্ট মেটা। প্রতিষ্ঠানটি নিজেদের এআর গ্লাস আনার ব্যাপারে এর সম্ভাব্য সময় ঘোষণা করে। নতুন এই এআর গ্লাস ২০২৪ সালে কর্মীদের পরীক্ষার জন্য উন্মুক্ত হবে। ২০২৭ সালে বাজারে আনা হবে এটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে পুরোদস্তুর এআর গ্লাস আনার পরিকল্পনা জানিয়েছে মেটা। মাঝে অন্যান্য এআর গ্লাস আনা হলেও ২০২৭ সালে উন্মোচন হতে যাওয়া গ্লাসই মোড় ঘুরিয়ে দেবে বলে আশা মার্ক জাকারবার্গের।
এদিকে সম্প্রতি টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে একটি টেক্সট বেজড প্ল্যাটফর্ম আনার ঘোষণাও দেয় মেটা। নতুন এই প্ল্যাটফর্মের সঙ্গে অনেকটাই মিল থাকবে টুইটারের আরেক প্রতিদ্বন্দ্বী মাইক্রো ব্লগিং সাইট মাস্টডনের।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, মেটার এক মুখপাত্র বলেন, ‘আমরা শুধু টেক্সটভিত্তিক একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি। আমরা মনে করি সেখানে ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ে সময়মতো আপডেট দিতে পারবেন।’
শুরুতে ধারণা করা হয়েছিল, নতুন এই টেক্সটভিত্তিক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের সঙ্গে সংযুক্ত থাকবে। এতে করে ইনস্টাগ্রামে লগইনের তথ্য দিয়েই ওই প্ল্যাটফর্মে লগইন করা যেত। তবে নতুন তথ্য অনুযায়ী, মেটার নতুন এই প্ল্যাটফর্মটি একেবারেই স্বতন্ত্র একটি প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। ‘পি৯২’ কোড নামের এই প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে। তবে কবে তা উন্মোচন করা হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

ফুটবলের দেশ বললেই সবার আগে যে দুটি দেশের নাম আমাদের মনে আসে, তার একটি আর্জেন্টিনা, অন্যটি ব্রাজিল। মজার বিষয় হলো, ফুটবল জনপ্রিয় হলেও এই দুটি দেশের কোনোটিরই জাতীয় খেলা ফুটবল নয়। আর্জেন্টিনার সরকারি জাতীয় খেলার নাম পাতো (Pato)। ঘোড়ার পিঠে চড়ে এ খেলা খেলতে হয়। এটি এমনই এক রোমাঞ্চকর খেলা, যেখানে...
৮ ঘণ্টা আগে
কাগজের নোট কিংবা ক্রেডিট কার্ডের ব্যালেন্স—কোনোটিই কমবে না। এদিকে শপিং ব্যাগ ভর্তি করার নিখাদ আনন্দটুকু ঠিকই পাওয়া যাবে। বিষয়টি শুনতে অবাস্তব মনে হলেও তীব্র সামাজিক ও অর্থনৈতিক চাপের মুখে থাকা দক্ষিণ কোরিয়ার তরুণ প্রজন্মের কাছে এটিই এখন মানসিক শান্তি খোঁজার আধুনিক ট্রেন্ড। দক্ষিণ কোরিয়ার তরুণ...
১০ ঘণ্টা আগে
টান টান উত্তেজনা, গ্যালারিজুড়ে হাজারো দর্শকের গর্জন আর মাঠের সবুজ ঘাসে বল দখলের লড়াই। সাত সকালে ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চ জমিয়ে তুলতে সঙ্গে রাখুন ঐতিহ্যবাহী ম্যাক্সিকান কফি। মেক্সিকোর শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী এই কফির নাম ক্যাফে দে ওল্লা। সব উপাদান ঘরে থাকলে তো ভালোই হলো, না থাকলে আপনার ঘরে থাকা...
১২ ঘণ্টা আগে
ফুটবল দল হিসেবে অনেকেরই প্রিয় মেক্সিকো। খুব কম হলেও মেক্সিকান খাবারের চল আছে আমাদের দেশে, বিশেষ করে ঢাকা শহরে। সালসা মেক্সিকোর একটি সসজাতীয় খাবার। এটির সঙ্গে মিশিয়ে বিভিন্ন খাবার খাওয়া হয়। দুটি জনপ্রিয় মেক্সিকান খাবার সালসা অ্যান্ড চিপস এবং ম্যাঙ্গো সালসা। মেক্সিকান রান্নায় সালসার ব্যবহার বেশ...
১৪ ঘণ্টা আগে