
বিশ্বের জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ব্যক্তিগত ও অফিশিয়াল নানারকম যোগাযোগ রাখেন গ্রাহকেরা। তাই অ্যাকাউন্ট সুরক্ষা রাখা গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভেরিফিকেশনের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন। বর্তমানে অধিক সুরক্ষার জন্য অনেকেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন ব্যবস্থা ব্যবহার করে থাকেন।
টু স্টেপ ভেরিফিকেশন করার পদ্ধতি:
প্রশ্ন হচ্ছে হোয়াটসঅ্যাপের টু স্টেপ ভেরিফিকেশনের পর কখন পিন প্রয়োজন হবে আপনার? লগ ইনের সময় ছাড়াও হোয়াটসঅ্যাপ প্রতি সাত দিন অন্তর আপনার কাছে পিন চাইবে।
আরেকটি বিষয়, পিন ভুলে গেলে কী করবেন? হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে নিজের ইমেইল যুক্ত করুন। এর ফলে কোন কারণে নিজের অ্যাকাউন্টের পিন ভুলে গেলে তা রিকভার করতে পারবেন। এটি নিচের পদ্ধতি অনুসরণ করে করতে হয়।
হোয়াটসঅ্যাপ ওপেন করুন। এবার ফরগট পিন সিলেক্ট করে সেন্ড ইমেইল সিলেক্ট করুন। এবার ইমেইলে কনফার্ম সিলেক্ট করুন। সব শেষ হোয়াটসঅ্যাপে 'ফরগট পিন' সিলেক্ট করে 'রিসেট' করুন।
এভাবে টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন। পাশাপাশি নিজের ইমেল যুক্ত করে ভেরিফিকেশন পিন ভুলে গেলেও শুধুমাত্র নিজের ইমেইল যুক্ত করে ঝামেলামুক্ত থাকতে পারবেন।

কুমড়াটি তো বটেই, তার শাক আর বীজও খাওয়া যায় বহু উপায়ে সুস্বাদু করে এবং এগুলো ভীষণ পুষ্টিগুণসমৃদ্ধ। দেশের প্রতিটি জেলায় অনায়াসে এই সবজি জন্মে বলে আমাদের কাছে এর কদর একটু কম হলেও এর রয়েছে শত শত রেসিপি। কিন্তু এর পুষ্টিগুণের কথা জানলে অবাকই হতে হয়। কুমড়ায় আলফা-ক্যারোটিন, বিটা-ক্যারোটিন, লুটেইন ও...
১০ ঘণ্টা আগে
অনেকের ধারণা, রাতে টানা ৭-৮ ঘণ্টা ঘুমাতে পারলেই স্বাস্থ্যের যত্ন শেষ। কিন্তু আধুনিক ঘুম গবেষণা বলছে ভিন্ন কথা। ঘুমের মোট সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, আমরা ঠিক কোন ধরনের ঘুম পাচ্ছি। বিশেষ করে ঘুমের যে সময়ে আমরা উজ্জ্বল বা বিচিত্র সব স্বপ্ন দেখি, তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় র্যাপিড আই...
১৩ ঘণ্টা আগে
গোসল করতে পানিতে নামতে হয়, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু গোসল যদি হয় গাছপালা আর বন জঙ্গলের মাঝে, পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ আর চারপাশে পাখির ডাক শুনতে শুনতে? জাপানে এমনই এক অভ্যাসের নাম শিনরিন-ইয়োকু বা ফরেস্ট বাথিং। এখানে পানি দিয়ে শরীর ধোয়ার কোনো বিষয় নেই; বরং বনের পরিবেশ, বাতাস, গন্ধ, শব্দ...
১৬ ঘণ্টা আগে
ভোরের দিকে হালকা ঠান্ডা লাগে ঠিকই। কিন্তু সকালে রোদের তাপে অতিরিক্ত ঘাম তো হচ্ছেই। সঙ্গে পুড়ে তামাটে হয়ে যাচ্ছে ত্বক। ফলে অতিরিক্ত ঘাম ও রোদের ক্ষতিকর রশ্মির প্রভাবে ত্বকের ক্ষতি কম-বেশি এ ঋতুতেও হচ্ছে। এই সময় অনেকের ত্বক নিস্তেজ, ক্লান্ত ও প্রাণহীন হয়ে পড়ে। শুধু রোদে পুড়ে ত্বক তামাটে বর্ণের...
১৮ ঘণ্টা আগে