
প্রতারণা ও মিথ্যা তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে একটি নতুন ভেরিফিকেশন ফিচার চালুর ঘোষণা দিয়েছে টেলিগ্রাম। এর মাধ্যমে অনুমোদিত তৃতীয় পক্ষের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের টেলিগ্রাম অ্যাকাউন্ট ও চ্যাটে অতিরিক্ত ভেরিফিকেশন আইকন যুক্ত করার সুযোগ পাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
যদিও টেলিগ্রাম ইতিমধ্যে জনপ্রিয় ব্যক্তি এবং সংস্থাগুলোর জন্য একটি ভেরিফিকেশন প্রক্রিয়া চালু করেছে, তবে তৃতীয় পক্ষের সেবা প্রদানকারীরা এখন অতিরিক্ত ভেরিফিকেশন আইকন প্রদান করতে পারবেন। এই আইকন অ্যাকাউন্ট বা চ্যাট নামের সামনে দেখা যাবে এবং ব্যবহারকারীরা প্রোফাইলে ক্লিক করলে অ্যাকাউন্টটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেখতে পাবেন।
তবে তৃতীয় পক্ষের ভেরিফিকেশন চেকমার্কটি টেলিগ্রাম প্রদত্ত চেকমার্ক থেকে আলাদা। যেসব সেবা অন্যদের তৃতীয় পক্ষের ভেরিফিকেশন দেবে, প্রথমে তাদের নিজেকে টেলিগ্রামের মাধ্যমে ভেরিফাই হতে হবে। এ জন্য টেলিগ্রামের কাছে আবেদন করতে হবে। এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে, শুধু বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানই অতিরিক্ত ভেরিফিকেশন প্রদান করতে পারবে।
নতুন ভেরিফিকেশন অপশন ছাড়াও টেলিগ্রাম সংগ্রহযোগ্য উপহার, সার্ভিস মেসেজের জন্য প্রতিক্রিয়া, অতিরিক্ত মেসেজ অনুসন্ধান ফিল্টার এবং আরও অনেক নতুন ফিচার যোগ করেছে।
টেলিগ্রাম জানিয়েছে, ২০২৫ সালের প্রথম বড় আপডেটটি মূলত ২০২৪ সালের শেষ দিনে প্রকাশিত হওয়ার কথা ছিল। তবে ‘অ্যাপলের রিভিউ টিমের অমনোযোগের কারণে’ তা বিলম্বিত হয়েছে।
গত বছরের আগস্ট মাসে টেলিগ্রামের সিইও পাভেল দুরভকে গ্রেপ্তার করেছিল ফরাসি কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি প্ল্যাটফর্মে অবৈধ কার্যকলাপের সুযোগ সৃষ্টি করেছেন। এরপর থেকে প্রাইভেসি পলিসি বা নিরাপত্তাবিষয়ক নীতি আপডেট করেছে টেলিগ্রাম এবং কিছু ফিচার নিষ্ক্রিয় করেছে। সেই সঙ্গে কনটেন্ট নিয়ন্ত্রণ বা মডারেশন নিয়ে তার বক্তব্যের ধরন পরিবর্তন করেছে।
দুরভ জানিয়েছেন, টেলিগ্রাম গত বছর প্রথমবারের মতো লাভজনক হয়েছে এবং প্ল্যাটফর্মটির বার্ষিক আয় ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বিভিন্ন মোনিটাইজেশন ফিচার যেমন: প্রিমিয়াম সাবস্ক্রিপশন, বিজ্ঞাপন, টেলিগ্রাম স্টারসসহ আরও অনেক ফিচারের মাধ্যমে প্ল্যাটফর্মটির এই আয় বাড়ে।

শুধু ধনীদের টেবিলেই দেখা যাবে চকলেট! বিভিন্ন গবেষণা এমনই এক আশঙ্কার কথা শোনাচ্ছে। বিজ্ঞানীদের বরাত দিয়ে জানা যাচ্ছে, আর ৩০ বছরের মধ্যেই হারিয়ে যেতে পারে আমাদের প্রিয় চকলেট! তাঁরা জানিয়েছেন, চকলেট একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আগে এর দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলে যাবে। কিন্তু কেন?...
১ ঘণ্টা আগে
বরাবরের মতো চলতি বছরও দুর্গাপূজা কেন্দ্র করে ফ্যাশন হাউস ও বিপণিবিতানগুলো সেজে উঠেছে নানা ধরনের নকশার কাপড়ে। ফ্যাশন ডিজাইনাররাও এবার লাগাতার কাজ করে তৈরি করেছেন বাহারি পোশাক। মহালয়া শেষে দেবীপক্ষের শুরুতে পূজার আয়োজনে লেগে পড়ে সবাই।
৭ ঘণ্টা আগে
সুস্থ ও খাঁটি বন্ধুত্ব মানুষের মানসিক চাপ কমায় এবং আয়ু বাড়াতে সাহায্য করে। বিপদে-আপদে কিংবা আনন্দের মুহূর্তে একজন সত্যিকারের বন্ধু পাশে থাকা মানে বড় এক মানসিক শক্তি। কিন্তু সব মানুষ কি মন থেকে বন্ধুত্ব বজায় রাখে? আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই আছে ফেক ফ্রেন্ড বা ভুয়া বন্ধু। মনস্তত্ত্ব ও...
৯ ঘণ্টা আগে
চকলেট খাওয়া ছাড়া শুধু গন্ধ শুঁকে ফিটনেস বাড়িয়ে নেওয়া সম্ভব? গবেষণা বলছে, সম্ভব। ব্যায়ামের আগে ও চলাকালীন শুধু ডার্ক চকলেটের সুবাস নিলে শারীরিক কসরতের ক্ষমতা কীভাবে প্রভাবিত হয়, এ বিষয়ে একটি গবেষণা করেছেন কয়েকজন বিশেষজ্ঞ মিলে। এর ফলাফল চলতি বছরের জুলাই মাসে ‘ফ্রন্টিয়ার্স ইন ফিজিয়োলজি’ জার্নালে...
১১ ঘণ্টা আগে