
মার্কিন সামরিক বাহিনীতে বর্তমানে একটি অদ্ভুত পরিস্থিতি বিরাজ করছে। বর্তমান প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ দায়িত্ব পাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমাদের সামরিক বাহিনী দাঁড়িয়েই আছে পৌরুষের ওপর ভর করে। এটি কোনোভাবেই খারাপ কিছু নয়, এটি দরকারি।’ তবে ট্রাম্পের প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রী হতে সিনেটের অনুমোদন বাগাতে সেই অবস্থান থেকে সরে এসে তিনি বলেন, সম্মুখ সমরে সব পদই নারীদের জন্য উন্মুক্ত থাকবে। সেনাবাহিনীতে নারীদের ভূমিকা নিয়ে সন্দিহান সেই ব্যক্তির ওপরই এখন নারীদের নিয়োগের জন্য নির্ভর করতে হচ্ছে।
অন্যদিকে, নারীরা সামরিক বাহিনীর হয়ে যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালনে আগ্রহী হচ্ছেন না। এর পরিপ্রেক্ষিতে এমন একটি প্ল্যাটফর্ম, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত, সেই টিকটকই সামরিক বাহিনীতে নারী সদস্য নিয়োগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।
ফেডারেল পরিসংখ্যানে দেখা গেছে, সামরিক বাহিনীতে পুরুষ সদস্যের সংখ্যা ২০০৫ সাল থেকে ১০ শতাংশ কমে গেলেও একই সময়ে নারী সামরিক সদস্যের সংখ্যা ১২ শতাংশ বেড়েছে। এই পরিসংখ্যান থেকে বোঝা যায়, নিয়োগের ক্ষেত্রে নারীরা এখন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে, সামরিক বাহিনীতে তাঁদের কাজ করার পরিবেশ এখনো অনুকূল নয়। ২০২৩ সালের তথ্য অনুযায়ী, সামরিক বাহিনীতে কর্মরত ১৩ শতাংশ নারীই লিঙ্গবৈষম্যের শিকার হয়েছেন, যেখানে পুরুষদের ক্ষেত্রে এই হার মাত্র ১ দশমিক ৪ শতাংশ।
এই প্রতিকূল পরিস্থিতিতে অনেক নারী সেনা কর্মকর্তা তাঁদের দৈনন্দিন জীবন ও সংগ্রামের কথা তুলে ধরতে টিকটককে বেছে নিচ্ছেন। এটি এমন একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে, যেখানে তাঁরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন, যেমন—ত্বকের যত্ন, শিশুদের স্কুলে নিয়ে যাওয়া বা উড়ন্ত বিমানের ভেতর থেকে ব্লগিং। এর মাধ্যমে তাঁরা হাজার হাজার অনুসারী এবং লাখ লাখ ভিউ পাচ্ছেন।
এই প্ল্যাটফর্মে তাঁরা এমন সব বিষয় নিয়ে কথা বলতে পারেন, যা পুরুষ সহকর্মীরা সচরাচর আলোচনা করেন না, যেমন—নারীদের ইউনিফর্মের পরিবর্তন বা ব্যক্তিগত পরিচর্যাসংক্রান্ত নিয়মাবলি।
সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের ফার্স্ট লেফটেন্যান্ট মনিকা স্মিথ বলেন, ‘নারীদের এমন কোনো প্ল্যাটফর্ম ছিল না, যেখানে তাঁরা নিজেদের সমস্যার কথা বলতে পারেন।’
তবে এই প্ল্যাটফর্মে খোদ সেনাবাহিনীই নিশ্চিন্ত থাকতে পারছে না। #MilTok হ্যাশট্যাগযুক্ত ভিডিওগুলোতে প্রায়শই আপত্তিকর মন্তব্য দেখা যায়। এর পাশাপাশি, টিকটক চীনা কোম্পানির মালিকানাধীন হওয়ায় নিরাপত্তা ঝুঁকির কারণে পেন্টাগনের কর্মকর্তারাও এই প্ল্যাটফর্ম নিয়ে সতর্ক। লেফটেন্যান্ট স্মিথ বলেন, ‘যখন আমার ইউনিটের সবাই জানতে পারল আমার একটি টিকটক অ্যাকাউন্ট আছে, তখন তারা খুবই সংবেদনশীলতা দেখিয়েছিল।’
কিছু নারী কর্মকর্তা বিতর্কিত বিষয়বস্তু নিয়েও পোস্ট করেন, যেমন—হেইলি লুহান নামে এক ইনফ্লুয়েন্সার। তিনি মজার ভিডিওর সঙ্গে যুদ্ধের ভয়াবহ দিকগুলোর মিশেলে ভিডিও তৈরি করেন। একটি ভিডিওতে তিনি সামরিক পোশাকে নেচে যুদ্ধের ভয়াবহতা নিয়ে রসিকতা করেন।
এমন পোস্টগুলো অনলাইনে এমন ধারণা উসকে দিয়েছে যে, এই নারীরা আসলে ‘সাইকোলজিক্যাল-অপারেশনস স্পেশালিস্ট’, অর্থাৎ তাঁরা মানুষের মনে বিদ্যমান সামরিক বাহিনীর ভাবমূর্তি প্রভাবিত করার জন্য কাজ করছেন। যদিও বেশির ভাগই এই অভিযোগ অস্বীকার করেন। তাঁরা বলেন, তাঁরা কেবল নিজস্ব মতামত প্রকাশ করতে চান।
লুহান তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি যা বিশ্বাস করি, তার পক্ষে দাঁড়ানোর জন্য এটি কেবল একটি নতুন পদ্ধতি। এর জন্য প্রয়োজনে সব ধরনের হাস্যকর কৌশলও আমি নেব।’
এসব ঘটনা মার্কিন সামরিক বাহিনীতে সামাজিক মাধ্যম এবং আধুনিক নিয়োগ পদ্ধতির প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

প্রায় এক শতাব্দী আগে, যখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে, তখন দুই বাঙালি যুবক সাইকেলে চড়ে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এমন এক ইতিহাস গড়েছিলেন, যা শুধু ভ্রমণের নয়—উপনিবেশবাদ, জাতীয় পরিচয় এবং স্বাধীনতার ভাবনারও এক অনন্য দলিল। স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব গ্লাসগোর নতুন গবেষণায় উঠে এসেছে সেই দুই...
২৫ মিনিট আগে
অনেকে ব্যস্ত কর্মদিবসের ঘুমের ঘাটতি ছুটির দিনে পুষিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন। সপ্তাহজুড়ে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙার পর ছুটির সকালে দেরি করে ওঠা বেশ আরামদায়ক। মনে হয়, শরীর বুঝি এত দিনের ক্লান্তি পূরণ করে নিচ্ছে। কিন্তু নিয়মিত সপ্তাহের অন্য দিনের তুলনায় ছুটির দিনে অনেক বেশি সময় ঘুমানো শরীরের...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর আয়োজনে বিসিক ভবনে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’ আজ শেষ হতে যাচ্ছে। গত বুধবার বিকেলে তেজগাঁও এর বিসিক ভবনে প্রধান অতিথি হিসেবে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী
৭ ঘণ্টা আগে
অনেকের জন্য দিনের শুরুটা পরিচ্ছন্ন এবং সতেজ পরিবেশে করা বেশ স্বস্তিদায়ক। সকালে কিছুক্ষণ সময় বের করে ঘর গোছানোর কাজ সেরে ফেললে তা সারা দিনের মানসিক মেজাজ সেট করে দেয়। রাতে দীর্ঘ বিশ্রামের পর সকালে মানুষের শরীরে ও মনে কাজের শক্তি এবং উদ্দীপনা অনেকটা বেশি থাকে। ফলে জমে থাকা কাজগুলো অলসতা ছাড়াই বেশ...
৯ ঘণ্টা আগে