
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ইরান সরকার। ইরানের দাবি, এসব অ্যাপের মাধ্যমে ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে হামলা চালাচ্ছে ইসরায়েল। তবে এই সতর্কবার্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ।
গতকাল মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (আইআরআইবি) জানায়, দেশটির সরকার নাগরিকদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ অন্যান্য ‘লোকেশন-ভিত্তিক অ্যাপ’ ব্যবহার না করার জন্য সতর্ক করেছে। ইরানি সরকারের দাবি, এসব অ্যাপ ইসরায়েলের ‘মূল হাতিয়ার’। এই অ্যাপগুলো ব্যবহার করে ইসরায়েল ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে হামলা চালাচ্ছে।
এ ঘোষণার পরই এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র বলেছেন, এ ধরনের মিথ্যা অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে এমন একটি সময়ে আমাদের সেবা বন্ধ করে দেওয়া হতে পারে—যখন মানুষ সবচেয়ে বেশি আমাদের দরকার।’
তিনি আরও বলেন ‘আমরা ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থান (প্রিসাইস লোকেশন) ট্র্যাক করি না। আপনি পরিবার বা বন্ধুদের সঙ্গে যেসব বার্তা আদান-প্রদান করেন, সেগুলো সম্পূর্ণভাবে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড। অর্থাৎ বার্তাগুলোর প্রেরক ও প্রাপক ছাড়া আর কেউই তা দেখতে পায় না—এমনকি হোয়াটসঅ্যাপও না।’
হোয়াটসঅ্যাপ জানায়, ‘আমরা ব্যবহারকারীদের ম্যাসেজ সংরক্ষণ করি না, কেউ কাকে কী বার্তা দিচ্ছে তা ট্র্যাক করি না। কোনো সরকারের কাছেও আমরা বিশাল পরিমাণ তথ্য সরবরাহ করি না।’
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়, গত এক দশকেরও বেশি সময় ধরে নিয়মিত স্বচ্ছতা প্রতিবেদন (Transparency Report) প্রকাশ করে আসছে মেটা। এই প্রতিবেদনে দেখানো হয়, কোন কোন সীমিত পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ তথ্য সরবরাহ করেছে।
তথ্যসূত্র: সিএনএন

বন্ধুদের সঙ্গে কিংবা ভার্চুয়াল দুনিয়ার অচেনা মানুষদের সঙ্গে তাল মেলাতে গিয়ে অনেকে একধরনের ‘ডেটিং বার্ন আউট’ বা ক্লান্তির শিকার হচ্ছেন। তবে ২০২৬ সালের এই সময়ে দেখা দিয়েছে সম্পর্কের নতুন ট্রেন্ড ‘ওয়াইল্ডফ্লাওয়ারিং’। এ জন্য বদলে যাচ্ছে জেন-জি প্রজন্মের ভালোবাসার ধরন। সম্পর্কের শুরুতে কোনো রকমের...
১০ ঘণ্টা আগে
কোরবানির ঈদে এই রান্না প্রায় প্রতি বাড়িতেই হয়। যাঁরা প্রথমবার রান্না করার কথা ভাবছেন, তাঁদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৭ ঘণ্টা আগে
ঈদে গরুর মাংস তো নানাভাবে রান্না করা হয়। যাঁরা ঝাঁজালো খাবার খেতে পছন্দ করেন, তাঁরা ঈদের ছুটিতে এক দিন রান্না করতে পারেন আস্ত রসুন দিয়ে গরুর মাংসের ঝাল ভুনা। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৮ ঘণ্টা আগে
চলছে গ্রীষ্মের প্রচণ্ড গরমের সময়। সামনের দিনগুলোতে আরও গরম পড়বে। সঙ্গে মাঝেমধ্যে থাকবে গুমোট পরিবেশ। থাকবে এই রোদ, এই বৃষ্টি অবস্থা। অতিরিক্ত গরমের সময় ঘর ঠান্ডা রাখতে আমরা সাধারণত ফ্যান বা এয়ারকন্ডিশনারের ওপর নির্ভর করি। কিন্তু প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখা সম্ভব।
২০ ঘণ্টা আগে