প্রশ্ন: আমার বয়স ৩৫ বছর। পড়াশোনার পাশাপাশি চাকরি করছি। ইদানীং চুল খুব বেশি পড়ে যাচ্ছে। তা ছাড়া চুল পেকে যাচ্ছে। কী করলে সমস্যা থেকে আমি মুক্তি পেতে পারি? তুরিন রহমান, ঢাকা
উত্তর: আপনি চুলে প্রতি মাসে দুবার প্রোটিন ট্রিটমেন্ট করিয়ে নিন। সেই সঙ্গে ভিটামিন ই এবং ভিটামিন সি এক বেলা করে খাবেন তিন মাস। এরপর দেখবেন, আপনার চুল পড়ার সমস্যার অনেকটাই সমাধান হয়ে গেছে।
প্রশ্ন: আমার বয়স ২৪ বছর। ত্বক মিশ্র। দুই বছর ধরে মুখে ব্রণের সমস্যা রয়েছে। কয়েক মাস ঠিক থাকার পর আবার হয়। ব্যথাও হয় ব্রণে। দাগ আছে অল্প। এর আগে চিকিৎসক দেখিয়েছি। আমার হজমে সমস্যা নেই। ব্রণ দূর করতে আপনার পরামর্শ চাই। নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
উত্তর: ব্রণের ক্ষেত্রে সেকেন্ডারি ইনফেকশন থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিহিস্টামিন-জাতীয় ওষুধ খেতে হবে। সেই সঙ্গে দক্ষ হাতে ফেশিয়াল ট্রিটমেন্ট নেওয়াও জরুরি। তা না হলে ব্রণ সারানো যায় না। আপাতত প্রতিদিন বরফ থেরাপি করুন। এতে ত্বকের তাপমাত্রা কমে আসবে। কিছুটা উপকার পাবেন।
পরামর্শ দিয়েছেন: রূপবিশেষজ্ঞ এবং স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

জনপ্রিয় ট্রাভেল ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এ বছর পুরস্কার পেয়েছেন সালাহউদ্দীন সুমন নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ সালাহউদ্দীন। ‘বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে তাঁকে এ পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ ৩ অক্টোবর বিকেলে রাজধানীর...
৩ ঘণ্টা আগে
এমন সমস্যায় কি আপনিও রয়েছেন? উৎসব এলেই গালে, কপালে, চিবুকে ব্রণের আনাগোনা দেখা দেয়? ব্রণ তাড়ানোর দুশ্চিন্তায় আবার পড়ে চোখের কোণে কালি। বিশেষ দিনে মেকআপ বসবে এই মুখের ত্বকেই। আর সেই ত্বকেই যদি সমস্যা দেখা দেয়, তাহলে সাজগোজের কোনো মানেই হয় না।
৪ ঘণ্টা আগে
ঘরে ঘরে সর্দি-জ্বর হচ্ছে। এ সময়ের জ্বরে মুখটাও ভীষণ তেতো হয়ে উঠছে। এমন হলে ভিটামিন ‘সি’ যুক্ত টক ফল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এখন বাজারে আনারস, পেয়ারা ও আমড়া পাওয়া যাচ্ছে। এগুলো দিয়েই মুখরোচক টক ফল মাখা তৈরি করে নিতে পারেন। কীভাবে তৈরি করবেন? রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা...
৬ ঘণ্টা আগে
এক ছাদের নিচেই বসবাস। তবু কেউ যেন কারও মুখের দিকেও ভালোভাবে তাকান না। প্রয়োজন ছাড়া বাড়তি কোনো কথা বলা হয় না। শেষ করে মনের কথা বলেছেন, ভুলেই গেছেন। বাড়ি ফিরে দু’জনেই নিজের ফোনে ব্যস্ত। খাওয়ার সময়ও আলাদা করে ফেলেছেন। মানসিক সম্পর্কের পাশাপাশি শারীরিক সম্পর্কেও ভাটা পড়েছে।
৮ ঘণ্টা আগে