
সময়টা বর্ষাকাল হলেও গরম পড়ে বেশ ভালোই। এই গরমে অনেকের মাথার ত্বক ঘামে। যাঁদের চুল লম্বা, তাঁদের চুলে ঘাম জমে যায়। এ কারণে দুর্গন্ধের সমস্যা হয়। এর সহজ সমাধান হিসেবে প্রতিদিন চুল শ্যাম্পু করে অনেকে। কিন্তু প্রশ্ন হলো, রোজ কি চুলে শ্যাম্পু করা উচিত? তা ছাড়া যে নিয়মে শ্যাম্পু করা হচ্ছে, সেটা কি সঠিক? কীভাবে এবং সপ্তাহে কত দিন চুল শ্যাম্পু করলে মাথার ত্বকে ঘাম থেকে হওয়া চুলকানি এবং চুলের দুর্গন্ধের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে?
সপ্তাহে কতবার চুল শ্যাম্পু করা নিরাপদ
সপ্তাহে কতবার শ্যাম্পু করবেন, তা নির্ভর করে চুলের ধরনের ওপর। যাঁরা সিল্কি চুলের অধিকারী, তাঁদের উচিত এক দিন পরপর চুল শ্যাম্পু করা। সোজা চুল দ্রুত তৈলাক্ত হয় বা সহজে সিবামে ভরে যায়। অন্যদিকে কোঁকড়া চুল সাধারণত সিল্কি চুলের চেয়ে বেশি শুষ্ক হয়। কারণ, কোঁকড়া চুলে সিবাম সহজে বিস্তৃত হতে পারে না। তাই কোঁকড়া চুলে সপ্তাহে দুদিন শ্যাম্পু করা যথেষ্ট। আবার যাঁদের চুল পুরোপুরি সোজা বা আবার কোঁকড়া নয়, তাঁরা সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু করতে পারেন।
তবে এটাও ঠিক, চুল কত দিন পরপর শ্যাম্পু করতে হবে, তা অনেকটাই নির্ভর করে আপনি কোথায় থাকছেন, সপ্তাহের কত দিন বাইরে বের হচ্ছেন, কী কাজ করছেন, চুলের ঘনত্ব ইত্যাদির ওপর। যদি দিনের বেশির ভাগ সময় কাজের জন্য বাইরে থাকতে হয়, তাহলে ধুলোবালি ও দূষণে চুল ক্ষতিগ্রস্ত হবে। সে ক্ষেত্রে এই ভ্যাপসা গরমে ঘেমে মাথার ত্বক ও চুল আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। এমন হলে প্রতিদিন চুল ধোয়াই ভালো সমাধান। আবার যাঁরা স্বাভাবিকভাবে প্রচুর ঘামেন, তাঁরা প্রতিদিন মাথার ত্বক পরিষ্কার রাখার জন্য চুল ধুতে পারেন। সে ক্ষেত্রে চুলের জন্য কোমল এবং মাথার ত্বক পরিষ্কার করতে পারে, এমন শ্যাম্পু ব্যবহার করুন।
তবে সপ্তাহে যে কদিনই চুল ধুয়ে ফেলুন না কেন, সঠিক নিয়মে শ্যাম্পু করতে না পারলে ভালো ফল আশা করা অনুচিত।

যেভাবে শ্যাম্পু করবেন
চুল শুকানো ও সেরাম ব্যবহারের নিয়ম
নরম তোয়ালে দিয়ে চেপে চুল থেকে জল ঝরিয়ে নেওয়ার পর ব্লো ড্রায়ার দিয়ে ৮০ ভাগ শুকিয়ে নিন। ড্রায়ার না থাকলেও ক্ষতি নেই। ফ্যানের বাতাসে বা প্রাকৃতিক হাওয়াতেই চুল শুকিয়ে যাবে। অতিরিক্ত পানি ঝরানোর জন্য চুল ঝাড়বেন না কিংবা মাথার ত্বক ঘষে ঘষে মুছবেন না। চুল হালকা ভেজা থাকা অবস্থায় হেয়ার সেরাম লাগিয়ে নিন। ঘামজনিত চুলের দুর্গন্ধ থেকে রক্ষা পেতে এবং চুলের ঝলমলে ভাব ফিরিয়ে দিতে সেরাম খুব ভালো কাজ করে।
বর্ষাকালে চুলের যত্নে যদি বাড়তি আর কিছু করতে না-ও পারেন; তবে এই উপায়ে চুল শ্যাম্পু করলে অনেকটাই উপকার মিলবে।
সূত্র: হেলথ লাইন, উইকিহাউ ও অন্যান্য

নানা কারণে রাতারাতি ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। যত্ন নিচ্ছেন, কিন্তু ত্বকের যত্ন নিতে গিয়ে কী ভুল করছেন, সেটা জানাও জরুরি। জীবনযাপনে কোনো পরিবর্তন এসেছে কি না, সে কথাও ভাবতে হবে। তারপরই সমাধান মিলবে। হঠাৎ মুখের ত্বকে সমস্যা দেখা দিলে যে বিষয়গুলো যাচাই করে দেখতে হবে, সেগুলো হলো...
১৩ ঘণ্টা আগে
সত্যি কি পোষা প্রাণী আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে? গবেষণা বলছে, প্রচণ্ড মানসিক চাপের মুহূর্তে বিড়ালকে আদর করা বা তাদের সঙ্গে বেশি মেলামেশা করা আপনার মেজাজ ভালো করার বদলে উল্টো আরও বিগড়ে দিতে পারে। অধিকাংশ মানুষ বিড়ালের শারীরিক ভাষা বা তাদের অপছন্দ বুঝতে ভুল করেন। নিজের খারাপ লাগার মুহূর্তে...
১৮ ঘণ্টা আগে
যাঁরা এবার প্রথম কচুমুখী রাঁধবেন, তাঁদের জন্য এই রেসিপি। চিংড়ি দিয়ে কচুমুখী রান্নার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। কচুমুখী ৫০০ গ্রাম, চিংড়ি বড় ৮টি, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, হলুদ, মরিচ, ধনে ও জিরাগুঁড়া ১ চা-চামচ করে, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতাকুচি...
২০ ঘণ্টা আগে
প্রাকৃতিক উপাদান ব্যবহার, চুল নিয়মিত আঁচড়ানো, বাঁধার ধরন এবং আরও টুকিটাকি যত্ন নিয়ে সিল্কি চুল পেতে হতো আগেকার দিনের নারীদের। এখনকার সঙ্গে সে সময়ের পার্থক্য হলো, ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে চুলের যে ক্ষতি হয় এখন, তখনকার দিনের প্রাকৃতিক কেশচর্চায় তা হওয়ার আশঙ্কা ছিল না। চুল সিল্কি তো হতোই...
১ দিন আগে