
ইতালিয়ান খাবার পাস্তা অনেকেরই এখন প্রিয়। বিশেষ এই স্বাস্থ্যকর খাবারটি ইফতারিতে রাখতে পারেন। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
পাস্তা ২ প্যাকেট, চিকেন ১ কাপ, ডিম ২টা, কোয়েলের ডিম ১০টা, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, সয়াসস ২ টেবিল চামচ, টমেটো সস ৪ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ ফালি ৮-১০টা, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ।
প্রণালি
দুই প্যাকেট পাস্তা ফুটন্ত পানিতে ছেড়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নিন। তারপর ঠান্ডা পানিতে ধুয়ে নিন। কোয়েল পাখির ডিম সেদ্ধ করে খোসা ফেলে ফুল করে কেটে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি, ডিম, চিকেন কুচি দিয়ে সামান্য ভেজে নিন। এবার আদা ও রসুন বাটা, সয়াসস, টমেটো সস, লবণ দিয়ে কিছু সময় রান্না করুন। পরে সেদ্ধ পাস্তা দিয়ে নেড়ে কাঁচা মরিচ ফালি, ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নিন। এবার সার্ভিং ডিশে রেখে কোয়েলের ডিম ফুল সাজিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বাহারি পাস্তা।

পবিত্র রমজান মাসে আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসে। ইবাদত, সামাজিক অনুষ্ঠান এবং সেহরি ও ইফতারের সময়ের কারণে আমাদের ঘুমের নিয়মিত রুটিন বাধাগ্রস্ত হয়। গবেষণায় দেখা গেছে, রমজানে মানুষ স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দেড় ঘণ্টা কম ঘুমায়।
১৬ ঘণ্টা আগে
রমজান মাসে রোজা রাখার পাশাপাশি সঠিকভাবে ত্বকের যত্ন নিতে পারাটা একটা বড় চ্যালেঞ্জ। দীর্ঘ সময় পানি পান না করা, খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং ঘুমের সময়ের তারতম্যের কারণে ত্বক স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে নিস্তেজ ও ক্লান্ত হয়ে পড়ে। শরীর ভেতর থেকে পর্যাপ্ত পানি না পেলে ত্বক রুক্ষ হয়ে যায় এবং দ্রুত বলিরেখা হওয়া
১৮ ঘণ্টা আগে
ইফতারের পর মাথা ধরেছে? সারা দিন রোজা রাখার পর এটা একটা উটকো ঝামেলা। অনেকের কাছেই এই ব্যথা খুব পরিচিত। তবে সব মাথাব্যথা এক নয়। ধরন বুঝে এর প্রতিকার করা জরুরি। ইফতারের পর বা রোজার সময় যে মাথাব্যথা হয়, তার পেছনে বৈজ্ঞানিক কিছু কারণ রয়েছে। সাধারণত ৮ ঘণ্টা বা তার বেশি সময় না...
১৯ ঘণ্টা আগে
রোজা শুরু হয়ে গেছে। প্রথম রোজা থেকেই অনেকে ইফতারের দাওয়াত পেতে শুরু করেছেন। বিশেষ এই দাওয়াতে কী পরবেন, কীভাবে সাজবেন, তা নিয়ে ভাবছেন তো? আগে থেকে একটু ঠিকঠাক করে নিলে রোজার দিনের নানান কাজের ঝামেলার মধ্য়েও সুন্দরভাবে নিজেকে সাজিয়ে নেওয়া সহজ হবে...
১ দিন আগে