আজ ৭ জুলাই, বিশ্ব চকলেট দিবস। চকলেটপ্রেমীরা কীভাবে উদ্যাপন করছেন আজকের দিনটি? চকলেট খাবেন তো বটেই, উপহারও দেবেন; চাইলে খুব সহজ উপায়ে বাড়িতেও বানিয়ে নিতে পারেন চকলেট। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আফরোজা খানম মুক্তা।
উপকরণ
চকলেট আধা কেজি (ডার্ক চকলেট), হোয়াইট চকলেট ২ কেজি, সয়াবিন তেল প্রয়োজনমতো, ছাঁচ (পছন্দ অনুযায়ী), আখরোট ও কাজুবাদাম স্বাদমতো, ফয়েল পেপার।
প্রণালি
প্রথমে হাঁড়িতে পানি ফোটাতে হবে। এরপর একটি অ্যালুমিনিয়ামের পাত্র রেখে তাতে ডার্ক চকলেট ঝুরি ঝুরি করে গলিয়ে নিন। এবার ছাঁচে তেল ব্রাশ করে গরম লিকুইড চকলেট এতে ঢেলে কাজু ও আখরোটের কুচি ছেড়ে দিন। এরপর হোয়াইট চকলেট গলিয়ে ঢেলে দিন। তারপর ফ্রিজে রাখুন ৫-৭ মিনিট। তবে ফ্রিজে ১০ মিনিটের বেশি রাখা যাবে না। সব শেষে ছাঁচ থেকে বের করে চাইলে ফয়েল পেপার দিয়ে মুড়ে নেওয়া যেতে পারে।

এক অপার সৌন্দর্যভূমি বান্দরবানের থানচি। পাহাড়, নদী আর পাথরের এক অনন্য মেলবন্ধনে গড়ে উঠেছে এই পাহাড়ি জনপদ। দুই পাহাড়ের বুক চিরে আপন গতিতে বয়ে চলা সাঙ্গু নদী যেন এক জীবন্ত ক্যানভাস। আর সেই রুপালি নদীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাথরের দেশের এক মুকুটধারী রাজা।
৪ ঘণ্টা আগে
বর্ষাকালে ভ্রমণে কোথায় যাওয়া যায়, সে কথা ভাবছেন? তাহলে এই লেখা আপনার জন্য। বর্ষাকালে বাংলাদেশের কিছু কিছু জায়গা যৌবন ফিরে পায় এবং সৌন্দর্যের ঝাঁপি মেলে ধরে। চলুন, জেনে নেওয়া যাক বর্ষাকালে দেশে ভ্রমণের সেরা দশ দর্শনীয় স্থান সম্পর্কে।
৫ ঘণ্টা আগে
বহুদিনের একটি ইচ্ছা পূরণ করার জন্য রওনা হলাম ঘিওরের কাউটিয়া গ্রামের পথে। গন্তব্য কালীগঙ্গা নদীতীরে দাঁড়িয়ে থাকা শতবর্ষী একটি বটগাছ। উত্তর-পশ্চিম থেকে পূর্ব দিকে এঁকেবেঁকে বয়ে চলেছে কালীগঙ্গা। নদীর সেই চিরচেনা রূপের সমান্তরালে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক প্রাচীন বটবৃক্ষ।
৬ ঘণ্টা আগে
বর্ষায় ঘুরে বেড়ানোর জন্য দারুণ এক ঋতু। তবে এই ঋতুতে ভ্রমণ করার জন্য প্রয়োজন বিশেষ প্রস্তুতি; বিশেষ করে পোশাক ও ব্যাগ হতে হবে পানিরোধী। আর জুতা হতে হবে বিশেষ ধরনের, যাতে পানি পড়লেও নষ্ট না হয় এবং হাঁটার সময় পিছলে পড়া থেকে রক্ষা করতে পারে।
৭ ঘণ্টা আগে