
এখন প্রায় সবার ঘরে পাকা আম রয়েছে। ছোট-বড় সবাই এই ফল খেতে দারুণ ভালোবাসে। বিকেলের নাশতা তৈরির জন্য এই গরমের মধ্য়ে চুলা জ্বালাতে ইচ্ছা না করলে আম-চিড়া উপভোগ করতে পারেন। আপনাদের জন্য আম-চিড়ার একটি ভিন্ন রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
পাকা আমের পেস্ট ১ কাপ, গুঁড়া দুধ ৪ টেবিল চামচ, মধু ৪ টেবিল চামচ, ভেজানো চিড়া ১ কাপ, পাকা আমের বল ৪ পিস, পাকা আমের স্লাইস ২ পিস, সাজানো জন্য লেবুর পাতা ২ পিস।
পাকা আমের খোসা ফেলে গোল চামচ দিয়ে আমের মাংসল অংশ তুলে বল বানিয়ে নিন। পরে বাকি যে অংশ থাকবে, তা পেস্ট করে নিন। এবার গুঁড়া দুধ ও মধু একসঙ্গে মিশিয়ে নিন। ভেজানো চিড়ায় পানি ঝরিয়ে গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে রাখুন। তারপর সার্ভিং গ্লাসে প্রথমে পাকা আমের পেস্ট দিন। পরে চিড়ার মিশ্রণ দিন। শেষে আমের বল, আমের স্লাইস, লেবুপাতা বসিয়ে দিন। তৈরি হয়ে গেল আম-চিড়া।

দৈনিক চার ঘণ্টা বা তার বেশি সময় টিভি দেখার অভ্যাস মস্তিষ্কজনিত জটিল রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব বিহেভিয়ারাল নিউট্রিশন অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি’-তে প্রকাশিত একটি গবেষণা। ‘ইউকে বায়োব্যাংক’-এর ডেটা বিশ্লেষণ করে গবেষকেরা...
২৩ মিনিট আগে
বাসি খাবার দ্রুত গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেন আমাদের সবচেয়ে কাছের বন্ধু। অফিস বা ঘরের ব্যস্ততায় কয়েক মিনিটেই খাবার ধোঁয়া ওঠা গরম করে নেওয়ার সুবিধা অতুলনীয়। কিন্তু আপনি কি জানেন, সব খাবার মাইক্রোওয়েভে গরম করার জন্য উপযুক্ত নয়? কিছু খাবার মাইক্রোওয়েভে গরম করলে শুধু তার স্বাদ ও টেক্সচারই নষ্ট হয়...
২ ঘণ্টা আগে
আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম নয়। বর্তমানে এটি কিশোর-কিশোরীদের জীবনযাপনের ধরনকেও গভীরভাবে প্রভাবিত করছে। বিউটি টিউটরিয়াল দেখা কিংবা প্রিয় ইনফ্লুয়েন্সারের ব্যবহৃত মেকআপসামগ্রী কেনা, এসবই যেন এখন বয়ঃসন্ধিকালের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। তবে পর্দার এই ঝলমলে দুনিয়ার পেছনে
৫ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে আত্ম-উন্নয়ন বা লাইফস্টাইলের যেকোনো অভ্যাসের পেছনে ‘ম্যাক্সিং’ শব্দটি যুক্ত করার এক অদ্ভুত প্রবণতা তৈরি হয়েছে। বই পড়ার অভ্যাস বাড়ানোকে বলা হচ্ছে ‘বুকসম্যাক্সিং’। ফাইবারযুক্ত খাবার বেশি খাওয়াকে ‘ফাইবারম্যাক্সিং’। চেহারার আকর্ষণ বৃদ্ধিতে ‘লুকসম্যাক্সিং’, কিংবা একটু স্বস্তির
৭ ঘণ্টা আগে