Ajker Patrika

ডিসেম্বরে বিকেলের নাশতায় যে সালাদ রাখতে পারেন

ফিচার ডেস্ক, ঢাকা 
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৭: ২১
ডিসেম্বরে বিকেলের নাশতায় যে সালাদ রাখতে পারেন
মৌসুমি ফল ও সবজিতে তৈরি সালাদ। ছবি: আফরোজা খানম মুক্তা

ডিসেম্বরের হিম হিম বিকেলে চকলেট চিপস দেওয়া কুকিতে কামড়ের পর কড়া কফিতে চুমুক দিতে মন চাইতেই পারে। তবে মৌসুমি রোগবালাইকে শরীরে বাসা বাঁধতে দিতে না চাইলে স্ন্যাকসটা স্বাস্থ্যকর নিচ্ছেন কি না, সেদিকেও নজর দেওয়া চাই। শীতে বাজারে বিভিন্ন রকমের ফল ও সবজি পাওয়া যায়। সেগুলোর সংমিশ্রণেই তৈরি করে নিতে পারেন মজাদার সালাদ। আপনাদের জন্য শীতের উপাদেয় একটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

আনারস ১টি, পেয়ারা ১টি, শাকালু ২টি, গাজর ১টি, কাঁচা কলা ১টি, পাকা তেঁতুল ২টি, কাঁচা মরিচ ৪টি, ভাজা শুকনো মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, বিট লবণ ১ চা-চামচ, লবণ ও চিনি স্বাদমতো, পুদিনাপাতা কুচি ৪ টেবিল চামচ।

প্রণালি

আনারস, শাকালু, গাজর, কাঁচা কলা খোসা ফেলে ছোট টুকরো করে নিন। খোসাসহ পেয়ারা (বিচি ফেলে) একই নিয়মে কেটে নিন। এবার সব উপকরণ একসঙ্গে মেখে নিলেই তৈরি হয়ে যাবে শীতের বিকেলে খাওয়ার জন্য স্বাস্থ্যকর সালাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ক্রিকেট ডিপ্লোমেসিতে বাংলাদেশ গোল্ড মেডেল পেয়েছে’

নির্বাচনে টংয়ের দোকানে বসাসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ

নভোএয়ারে কক্সবাজার ভ্রমণ প্যাকেজ, পরিশোধ করা যাবে কিস্তিতে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

পদ হারানোর পথে স্টারমার, প্রথম মুসলিম প্রধানমন্ত্রী পেতে পারে যুক্তরাজ্য

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত