দইবড়া কিন্তু নবাবি খাবার! এটি মূলত মসলা মেশানো টক দই দিয়ে মাষকলাইয়ের বড়া রান্না। বেশ তীব্র স্বাদযুক্ত খাবার। সাধারণত রুচিবর্ধক হিসেবে খাওয়া হয়।
পুরান ঢাকায় এটির প্রচলন থাকলেও ব্যবহার অনেক সীমিত হয়ে এসেছে। তবে রমজান মাসে ইফতারিতে অনেকেই খেতে পছন্দ করেন।
উত্তর ভারতে, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা ইত্যাদি রাজ্যের ঐতিহ্যবাহী রন্ধনপ্রণালিতে দইবড়া জনপ্রিয়।
উপকরণ
মাষকলাইয়ের ডাল ৩০০ গ্রাম
তরল দুধ আধা কাপ
টক দই ৭০০ গ্রাম
ধনেপাতা আধা কাপ
পুদিনাপাতা সিকি কাপ
কাঁচা মরিচ ৫-৬টি
গোল মরিচের গুঁড়া আধা চা-চামচ
চিলি ফ্লেক্স আধা চা-চামচ
ভাজা জিরা গুঁড়া ১ চা-চামচ
লেবুর রস ১ চা-চামচ
চাট মসলা ২ চা-চামচ
বিট লবণ ১ চা-চামচ
চিনি এক কাপের তিন ভাগের এক ভাগ
লবণ স্বাদ অনুযায়ী
তেল ভাজার জন্য
প্রস্তুতপ্রণালি
মাষকলাইয়ের ডাল ৮-১০ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর ডাল ভালো করে ধুয়ে আধা কাপ পানি ও দুটি কাঁচা মরিচ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরপর ব্লেন্ড করে নেওয়া ডাল ১০ মিনিট হ্যান্ড হুইস্ক দিয়ে ফেটে নিতে হবে।
ডালের রং যখন হালকা হয়ে আসবে এবং ফ্লাফি মনে হবে, তখন এর মধ্যে আধা চা-চামচ মিহি কুচি আদা, লবণ দিয়ে ডুবো তেলে বড়াগুলো ভেজে নিন।
চুলার আঁচ মিডিয়াম থেকে লো থাকবে। সোনালি রং ধরে এলে বড়াগুলো তুলে লবণ মেশানো পানিতে ভিজিয়ে রাখতে হবে ১৫ মিনিট।
পুদিনাপাতা, ধনেপাতা ও কাঁচা মরিচ ব্লেন্ড করে নিন। বড় একটা বাটিতে টক দই, পুদিনাপাতা, ধনেপাতা, কাঁচা মরিচ, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, চাট মসলা, বিট লবণ, ভাজা জিরা গুঁড়া, চিনি ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বিট করে নিন। এরপর তরল দুধ দিয়ে মিশিয়ে নিন।
এরপর ভিজিয়ে রাখা বড়া পানি থেকে তুলে দুই হাতের তালুতে নিয়ে হালকা চাপ দিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার বড়াগুলো দইয়ের মিশ্রণে ভিজিয়ে ফ্রিজে রেখে দিন ৬ ঘণ্টা।
গ্রিন চাটনি ও তেঁতুলের সস দিয়ে পরিবেশন করুন।
গ্রিন চাটনি: আধা কাপ ধনেপাতা, একটা কাঁচা মরিচ, এক কোয়া রসুন, লবণ, সামান্য চিনি দিয়ে ব্লেন্ড করে নিলেই গ্রিন চাটনি রেডি।
তেঁতুলের সস: ১ কাপ তেঁতুলের কাথ, লবণ সিকি চা-চামচ, ভাজা জিরা গুঁড়া, চিলি ফ্লেক্স, লবণ, চাট মসলা ও অল্প চিনি দিয়ে জ্বাল করে ঘন করে নিলেই তেঁতুলের সস রেডি।
রেসিপি : ফারজানা আখতার

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
১২ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৩ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১৭ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৭ ঘণ্টা আগে