ছুটির দিনের বিকেলে একটু ভাজাভুজি খেতে মন চাইতেই পারে। বাজারে ব্রকলি পাওয়া যাচ্ছে। ব্রকলি দিয়েই তৈরি করে ফেলুন পাকোড়া। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
ব্রকলি ১টি, আদা ও রসুন বাটা ১ চা-চামচ করে, হলুদ, মরিচ, ধনেপাতা, জিরা গুঁড়া ১ চা-চামচ করে, গরম মসলা ১ চা-চামচ, কাশ্মীরী মরিচ গুঁড়া ১ চা-চামচ, চিনি ও লবণ স্বাদমতো, বেকিং পাউডার ১ চা-চামচ, বেসন ও কর্নফ্লাওয়ার ১ কাপ করে, বিট লবণ, ডিম ১টি, হিং আধা চামচ, কালিজিরা ১ চা-চামচ।
প্রণালি
ব্রকলি কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন। ফুটন্ত পানিতে বেকিং পাউডার সামান্য দিয়ে ব্রকলি ৫ মিনিট সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। একটি বাটিতে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে বেটার তৈরি করে ১ ঘণ্টা ঢাকনাসহ রেখে দিন। পরে সেদ্ধ ব্রকলি বেটারে ডুবিয়ে গরম তেলে সোনালি করে ভেজে নিন। এবার পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে বিট লবণ ছিটিয়ে পরিবেশন করুন।

মিশেলিন স্টার। রন্ধনশিল্পে ‘মিশেলিন স্টার’ পাওয়া মানে অস্কার পাওয়া। কিন্তু এই রাজকীয় আভিজাত্যের পেছনের কাহিনি জানলে যে কেউ হেসে ফেলবেন। আবার একে ঘিরে আছে রহস্যময় কিছু বিষয়, যা শুরু থেকে আজ পর্যন্ত সবার কাছে রহস্যঘেরা। কিন্তু সব মিলিয়ে মিশেলিন স্টার পাওয়া রেস্তোরাঁ ও শেফদের জন্য সর্বোচ্চ...
২ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়ায় এখন চারদিকে শুধু আশি ও নব্বইয়ের দশকের ছোঁয়া। রেট্রো ফিল্টার, ভিনটেজ আউটফিট কিংবা সেকালের পপ কালচারের ফটো ট্রেন্ডে মেতেছেন সব বয়সের মানুষ। তবে কখনো কি ভেবে দেখেছেন...
১০ ঘণ্টা আগে
ঘরে ঢুকতেই যদি নাকে আসে বেলি ফুলের মিষ্টি সুবাস, কোথাও ধূপের পরিচিত গন্ধ, আবার কোথাও ভেসে আসে ল্যাভেন্ডার কিংবা ভ্যানিলার নরম ঘ্রাণ; তাহলে সেই ঘর শুধু দেখা নয়, অনুভব করা যায়। ঘরের সাজ যেমন মানুষের রুচির পরিচয় দেয়, তেমনি ঘরের গন্ধও তৈরি করে আলাদা এক আবহ।
১১ ঘণ্টা আগে
সোজা, সিল্কি ও মসৃণ চুলের আশায় অনেকে পারলারের শরণাপন্ন হন রিবন্ডিং করতে। তবে কেমিক্যাল ও তীব্র তাপ প্রয়োগের মাধ্যমে করা এই কৃত্রিম সোজা ভাব ধরে রাখা বেশ চ্যালেঞ্জিং। রিবন্ডিং করার প্রাথমিক তিন দিন চুল না ভেজানোর নিষেধাজ্ঞা কাটার পর অনেকে ভাবেন, যত্ন নেওয়ার ঝামেলা শেষ।
১২ ঘণ্টা আগে