আগামীকাল ষষ্ঠী পূজা। এই দিনের খাবারের আয়োজনে রাখতে পারেন নিরামিষ আলু ও কাঁচকলার ডালনা।
উপকরণ
আলু, কাঁচকলা, পাঁচ ফোড়ন, লবণ, চিনি, তেজপাতা, শুকনো মরিচ, গুঁড়ো দুধের পাউডার, ঘি, জিরার গুঁড়ো, গরম মসলা।
প্রণালি
আলু ও কলা ডুমো ডুমো করে কেটে নিন। এর পর সরিষার তেলে আলু ও কলা আলাদা করে সাঁতলে তুলে রাখুন। সরিষার তেলে পাঁচ ফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা সম্ভার দিন। এর পর হলুদ, মরিচ, লবণ, আদা, মরিচের গুঁড়ো, কাচা মরিচ তেলে কষিয়ে পানি দিতে হবে। পানি ফুটে উঠলে তুলে রাখা কলা, আলু ও জিরা গুঁড়ো দিয়ে দিন। এর পর ঘি আর দুধ পাউডার গুঁড়ো পানিতে মিশিয়ে তরকারিতে দিয়ে দিন। সেদ্ধ হয়ে এলে গরম মসলা দিয়ে দিন। একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলুন।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৯ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১০ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১৪ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৪ ঘণ্টা আগে