রোজেলা বা মেস্তা কিংবা চুকাই, যে নামেই ডাকি না কেন এটি এখন বেশ পরিচিত সবার কাছেই। আমাদের দেশের এই উদ্ভিদটি একসময় বেশ উপেক্ষিতই ছিল। এর ফুল দিয়ে অবশ্য টক খাওয়ার প্রচলন ছিল গ্রাম দেশে। কিন্তু করোনাকালে এর স্বাস্থ্য উপকারিতার কথা প্রায় সবার মুখে মুখে ছড়িয়ে পড়লে এটি গ্রাম থেকে শহর সবখানেই প্রায় পরিচিত হয়ে ওঠে। মুখে মুখে ছড়িয়ে পড়ে এর উপকারিতা কথা। সে সূত্র ধরে অনেকেই এ মৌসুমে রোজেলার চা-পান করেন। কিন্তু জানেন কি, এর জুসও তৈরি করা যায়? আপনাদের জন্য রোজেলার জুসের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
রোজেলা ২০০ গ্রাম, চিনি ৪ টেবিল চামচ, মধু ২ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ, বিট লবণ আধা চা-চামচ, লবণ স্বাদমতো, পানি ২ কাপ এবং আইস কিউব প্রয়োজনমতো।
প্রণালি
রোজেলা ফুলের দানা ফেলে ধুয়ে নিন। এবার ব্লেন্ডারে রোজেলা আর পানি দিয়ে ভালো করে জুস তৈরি করে নিন। তারপর মধু, চিনি, বিট লবণ, লবণ ও লেবুর রস মিশিয়ে গ্লাসে ঢেলে আইস কিউব দিয়ে পরিবেশন করুন।

আকাশে ধবধবে সাদা মেঘের ভেলা, পাহাড়জুড়ে সবুজের উদ্দাম প্রচ্ছদ। তবে বর্ষার অকৃপণ বর্ষণে রাঙামাটির প্রকৃতি এখন নবযৌবনে দীপ্ত। এদিকে আসছে শরৎ। বহুদূর বিস্তৃত কাপ্তাই হ্রদ পূর্ণ হয়ে উঠেছে টইটম্বুর স্ফটিক স্বচ্ছ পানিতে। তার ওপর পড়েছে মেঘের ছায়া। জুমের টাটকা সবজি আর বাঁশকোঁড়লের সুবাসে ম-ম করছে...
৮ ঘণ্টা আগে
ভ্রমণপিয়াসি এবং বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত মানুষের কাছে সেরা আতিথেয়তার মানদণ্ড অন্য রকম। মূলত তাঁদের জন্যই ভ্রমণভিত্তিক শীর্ষস্থানীয় ম্যাগাজিন ‘কনডে নাস্ট ট্রাভেলার’ প্রতিবছর বিশ্বের সেরা হোটেল ও রিসোর্টগুলোর তালিকা প্রকাশ করে। সম্প্রতি ম্যাগাজিনটি প্রকাশ করেছে তাদের এ বছরের ‘হটেস্ট নিউ হোটেলস...
৯ ঘণ্টা আগে
আকাশে সাদা মেঘের ভেলা, মাঠের ধারে কাশফুল আর নদীতে স্বচ্ছ পানি—সব মিলিয়ে এই ঋতু যেন বাংলাদেশের প্রকৃতির নিজস্ব উৎসব। শরৎকালে নদীগুলোও ফিরে পায় তার স্বাভাবিক ছন্দ। বর্ষার উচ্ছ্বাস কিছুটা কমে নদীর পানি নেমে আসে, স্রোত থাকে শান্ত আর স্বাভাবিক। এমন সময়ে নদীভ্রমণের আনন্দ হয়ে ওঠে একেবারে অন্য রকম।
১০ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বান্দরবানের দুর্গম অঞ্চল। নাফাখুম, রিঝুক ঝরনা এবং তমাতুঙ্গী থেকে টিওবি ও কেওক্রাডং পর্বত থেকে সুংসুংপাড়া পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে কর্তৃপক্ষ। ১১ আগস্ট অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
১০ ঘণ্টা আগে