Ajker Patrika

রেসিপি

পাইনাপেল জেলো কেক

ফিচার ডেস্ক, ঢাকা 
পাইনাপেল জেলো কেক
পাইনাপেল জেলো কেক

ঈদে সেমাইয়ের পাশাপাশি ভিন্ন ডেজার্ট আইটেম তৈরি করতে রান্নার বই ঘেঁটে যাচ্ছেন? তৈরি করে ফেলুন পাইনাপেল জেলো কেক। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত

উপকরণ

সুজি ১ কাপ, ডিম ১টি, চিনি আধা কাপ, তেল আধা কাপ, দই আধা কাপ, বেকিং পাউডার আধা চা-চামচ, নারকেল আধা কাপ, আনারসের পাতলা স্লাইস ১টি, আনারসের জুস ১ কাপ, আগার আগার ১ চা-চামচ, চিনি স্বাদমতো।

প্রণালি

ডিম ও চিনি একসঙ্গে ফেটিয়ে নিন। এবার তাতে টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে সুজি, বেকিং পাউডার ও নারকেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। একটি পাত্রে মাখন বা ঘি দিয়ে ব্রাশ করে তাতে মিশ্রণটি ঢেলে দিন। ৩৬০ ডিগ্রি তাপে ২০ থেকে ২৫ মিনিট বেক করুন। তারপর কেক ডিমোল্ড করে নিন। যে পাত্রে সেট করা হবে, সেই পাত্রে কেক রেখে তার ওপর গোল করে কাটা আনারসের স্লাইস রাখুন। এবার অন্য পাত্রে আনারসের জুস, আগার আগার ও চিনি মিশিয়ে ৬-৭ মিনিট জ্বাল দিন। ফুটে উঠলে সেট করে রাখা কেক ও আনারসের ওপর ঢেলে দিন। জেলি জমে সেট হয়ে গেলে ঠান্ডা করে কেটে পরিবেশন করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হরমুজ প্রণালি খুলে দিল ইরান, পারাপারে মানতে হবে যে শর্ত

ইরান আক্রমণ: ৫০ বছর কোনো প্রেসিডেন্ট সাহস করেননি, ট্রাম্প কেন ঝুঁকি নিলেন

ইরাক থেকে সব সৈন্য প্রত্যাহার করছে ন্যাটো, যুক্তরাষ্ট্রে অস্ত্র বেচবে না সুইজারল্যান্ড

ইরান যুদ্ধ গুটিয়ে আনার সময়সীমা বললেন ট্রাম্প

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ধস নামবে মার্কিন অর্থনীতিতে: ফেডারেল রিজার্ভ কর্মকর্তা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত