
বর্তমান সময়ের জনপ্রিয় ডিজিটাল বিজ্ঞাপনের প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে, যা একে করে তুলেছে ব্যবসায়িক প্রচারণার আদর্শ মাধ্যম। এই প্রচারণা কার্যকরভাবে পরিচালনা করতে ব্যবহৃত হয় ফেসবুক অ্যাড ম্যানেজার। এটি একটি শক্তিশালী টুল, যা আপনার বিজ্ঞাপন কার্যক্রমকে সহজ, পরিকল্পিত ও ফলপ্রসূ করে তোলে।
ফেসবুক অ্যাড ম্যানেজার কী
অ্যাড ম্যানেজার হলো ফেসবুকের একটি অফিসিয়াল প্ল্যাটফর্ম, যেখানে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে বিজ্ঞাপন তৈরি, পরিচালনা ও বিশ্লেষণ করতে পারেন। এটি এমন একটি জায়গা, যেখানে ব্যবসায়ীরা বিজ্ঞাপনের প্রতিটি ধাপ নিয়ন্ত্রণ করতে পারেন।
এই টুলের মাধ্যমে নিচের কাজগুলো করা যায়—
ফেসবুক অ্যাড ম্যানেজারের ফিচারসমূহ
১. লক্ষ্য নির্ধারণ
আপনার বিজ্ঞাপন কী উদ্দেশ্যে চালাবেন, তা বেছে নেওয়ার সুযোগ। যেমন সচেতনতা (ব্র্যান্ড পরিচিতি), অ্যাওয়ারনেস (কারা বিজ্ঞাপন দেখে ওয়েবসাইটে প্রবেশ করেছে), এনগেজমেন্ট (প্রতিক্রিয়া, শেয়ার, মন্তব্য), পণ্য বিক্রি ইত্যাদি।
২. দর্শক নির্বাচন
বিজ্ঞাপন কাদের দেখাতে চান, তা নির্বাচন করতে পারবেন। যেমন ব্যবহারকারী, বয়স ও লিঙ্গ, অবস্থান, আগ্রহ, আচরণ, কাস্টম অডিয়েন্স (যেমন আপনার ওয়েবসাইট ভিজিটকারীরা)।
৩. অবস্থান নির্ধারণ
আপনার বিজ্ঞাপন কোথায় প্রদর্শিত হবে, তা বেছে নিতে পারবেন। যেমন ফেসবুক ফিড, ইনস্টাগ্রাম পেজ বা স্টোরি, ফেসবুক মার্কেটপ্লেস, মেসেঞ্জার ও অন্যান্য অংশীদার নেটওয়ার্ক।
৪. বাজেট ও সময়সীমা
দৈনিক বাজেট: প্রতিদিন কত টাকা খরচ হবে, তা নির্ধারণ
সামগ্রিক বাজেট: পুরো প্রচারণার জন্য মোট বাজেট
সময়সূচি: বিজ্ঞাপন কবে থেকে কবে পর্যন্ত চলবে
৫. বিজ্ঞাপন উপস্থাপন তৈরি
ছবি, ভিডিও, স্লাইড প্রদর্শন বা ধারাবাহিক ছবি ব্যবহার করা যায়
৬. বিজ্ঞাপনের ফলাফল বিশ্লেষণ
ফেসবুক বিজ্ঞাপন ব্যবস্থাপকের মাধ্যমে আপনি দেখতে পারবেন। যেমন কতজন বিজ্ঞাপন দেখেছে, কতজন বিজ্ঞাপনে ক্লিক করেছে, খরচ, লাভের পরিমাণ ইত্যাদি।
স্মার্টফোনে ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যবহার করবেন যেভাবে
ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যবহারের জন্য ফেসবুকের পেজ থাকা বাধ্যতামূলক। পেজ তৈরি হয়ে গেলে ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যবহারের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে ও আইফোন ব্যবহারকারীরা অ্যাপল অ্যাপ স্টোরে প্রবেশ করুন।
২. এরপর সার্চ বক্সে ‘মেটা অ্যাডস ম্যানেজার’ লিখে অ্যাপটি খুঁজে বের করুন।
৩. অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করুন।
৪. অ্যাপ ইনস্টল করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন।
৫. আপনার পেজ নির্বাচন করুন।
৬. নতুন অ্যাড ক্যাম্পেইন চালাতে চাইলে ‘+ Create Ad’–এ ক্লিক করুন।
এভাবে মেটা অ্যাড ম্যানেজার ব্যবহার করতে পারবেন। এটিই ফেসবুকের অ্যাড ম্যানেজার টুল।

গত ৫০ বছরে ত্বকের ক্যানসারের হার বাড়তে থাকায় সূর্যের আলো নিয়ে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এসেছে। অতিরিক্ত সূর্যালোক ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ায়—এ বিষয়ে প্রমাণ এখন শক্তিশালী। ফলে সূর্যের আলো এড়িয়ে চলা এবং সানস্ক্রিন ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিক গবেষণায়...
২ ঘণ্টা আগে
উনিশ শতকের শুরুর দিকে ঝিটকা ও আশপাশের এলাকায় ব্যাপক আকারে ধনে, পেঁয়াজ ও রসুনের চাষ হতো। ইছামতী নদীপথে নৌকায় করে এসব কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতেন ব্যবসায়ীরা। সে সময় স্থানীয় ব্যবসায়ী আনন্দ মোহন পোদ্দারের দুই ছেলে যোগেশ্বর মোহন পোদ্দার ও রায়চরণ মোহন পোদ্দার ধনের ব্যবসা শুরু করেন। বড় বড়...
৫ ঘণ্টা আগে
পার্লামেন্টে ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছেন কঙ্গনা রনৌত। এক হাতে রোলেক্সের ঘড়ি ও বার্কিন ব্যাগ, অন্য হাতে ভারত মহাসাগরের সংস্কৃত নাম ‘রত্নাকর’ থেকে অনুপ্রাণিত নকশায় ‘গুড আর্থ’-এর একটি প্রিন্টের ছাতা। পরনে মণিপুরভিত্তিক ব্র্যান্ড এনইউপিআইয়ের তৈরি বেবি-ব্লু অ্যারি সিল্কের হালকা ওজনের শাড়ি। না, কোনো...
৮ ঘণ্টা আগে
দৈনিক রুটিন আগের মতোই রয়েছে। কিন্তু সন্ধ্য়েবেলায় বাড়ি ফেরার পর খুব বেশি ক্লান্ত অনুভব করছেন। কারণটা নিজেও বুঝতে পারছেন না। ঝট করে আগে যেভাবে সব কাজ শেষ করে ফেলতে পারতেন, আজকাল সেখানে অলসতা কাজ করছে। শারীরিকভাবে ফিট থেকেও সারা দিন ক্লান্তি ও অলসতার মুখোমুখি হলে দৈনন্দিন রুটিনে কিছু সাধারণ পরিবর্তন আন
১০ ঘণ্টা আগে