
বর্তমান ডিজিটাল যুগে অনলাইন শপিং হয়ে উঠেছে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই ক্ষেত্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তার ব্যবহারকারীদের জন্য এনেছে একটি সুবিধাজনক প্ল্যাটফর্ম—ফেসবুক মার্কেটপ্লেস। এটি এমন এক ডিজিটাল বাজার, যেখানে আপনি নানান ধরনের পণ্য সহজেই খুঁজে কিনতে পারেন, আবার নিজের ব্যবহৃত বা নতুন পণ্য বিক্রিও করতে পারেন।
ফেসবুক মার্কেটপ্লেস কী
ফেসবুক মার্কেটপ্লেস হলো একটি অনলাইন ক্রয়-বিক্রয় প্ল্যাটফর্ম, যা সরাসরি ফেসবুক অ্যাপে পাওয়া যায়। এখানে ব্যবহারকারীরা বিভিন্ন ক্যাটাগরির পণ্য, যেমন—ইলেকট্রনিকস, গৃহস্থালি জিনিসপত্র, পোশাক, গাড়ি, জমি, এমনকি চাকরির বিজ্ঞাপনও দিয়ে থাকে। এটি ব্যবহার করা একেবারে সহজ এবং ফেসবুক প্রোফাইলের মাধ্যমেই পরিচালিত হয়, যার ফলে বিক্রেতা বা ক্রেতার পরিচয় সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পাওয়া যায়।
ফেসবুক মার্কেটপ্লেসে পণ্য খুঁজবেন ও কিনবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ফেসবুকে লগইন করুন।
২. এখন ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে বা তিন ডট মেনুতে ট্যাপ করুন। এই অপশনটি আইফোনের নিচের ডান দিকে থাকবে।
৩. এখন মেনু থেকে ‘মার্কেটপ্লেস’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এবার পণ্য খোঁজার জন্য ওপরের দিকে থাকা সার্চ আইকোনে ট্যাপ করুন এবং পছন্দ অনুযায়ী পণ্যের নাম টাইপ করুন।
৫. এ ছাড়া ক্যাটাগরি অনুযায়ী পণ্য দেখতে পারেন। এ জন্য ওপরের দিকে থাকা ক্যাটাগরি অপশনে ট্যাপ করুন।
৬. স্ক্রল করে পছন্দের ক্যাটাগরি খুঁজে (যেমন—‘গাড়ি, ইলেকট্রনিকস, হোম অ্যান্ড গার্ডেন) বের করুন এবং এতে ট্যাপ করুন।
৭. এখন পণ্যের বিবরণ, ছবি, মূল্য এবং বিক্রেতার প্রোফাইল খুঁটিয়ে দেখুন।
৮. পণ্য সম্পর্কে আরও কিছু জানতে চাইলে ‘সেন্ড সেলার অ্যা মেসেজ’-এর নিচের থাকা টেক্সট বক্সে প্রশ্ন করুন। এরপর সেন্ড বাটনে ট্যাপ করুন।
৯. এর পর থেকে মেসেঞ্জারেই বিক্রেতার সঙ্গে চ্যাট করতে পারবেন।
১০. এ ছাড়া পণ্যটি সেভ করে রাখতে পারবেন। এ জন্য ‘সেভ’ বাটনে ট্যাপ করতে হবে।
সতর্কতা ও পরামর্শ

বয়োজ্যেষ্ঠ নারীদের মধ্যে ভ্রমণপ্রবণতা নতুন কোনো বিষয় নয়। বিশেষ করে ৫০, ৬০ কিংবা ৭০ বছরের কোঠায় থাকা নারীদের একা ঘুরে বেড়ানোর প্রবণতা বিশ্বজুড়ে অভূতপূর্বভাবে বেড়েছে। এটি কেবল এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানো নয়। একা ভ্রমণের মাধ্যমে তাঁরা হারিয়ে যাওয়া সময় পুনরুদ্ধার করার একটা চেষ্টা করেন...
১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের ত্বকের যত্ন নিয়ে নতুন নতুন পদ্ধতি প্রায়ই আলোচনায় আসে। এর মধ্যে ‘ভ্যাম্পায়ার ফেশিয়াল’ নামটি বেশ কৌতূহল তৈরি করেছে। নাম শুনেই বুঝতে পারছেন, ত্বকের এই যত্নে ব্যবহার করা হয় রক্ত। ত্বকের যত্ন বলার চেয়ে একে চিকিৎসাপদ্ধতি বলাই বেশি মানানসই। বিশেষ করে ত্বকের উজ্জ্বলতা...
৩ ঘণ্টা আগে
নতুন একটি ঠিকানা দিয়ে গতকাল নতুন অধ্যায়ে যাত্রা শুরু করছে বাংলাদেশের লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড হাউস অব আহমেদ। গুলশান ২-এর ভেঞ্চুরা মলে প্রায় ৪ হাজার ৫০০ বর্গফুট জায়গাজুড়ে দোতলায় সাজানো নতুন এই আউটলেটের মধ্য দিয়ে ব্র্যান্ডটি প্রবেশ করছে তাদের চ্যাপটার টু-এ। তবে এটি শুধু নতুন আউটলেট নয়; বরং হাউস...
১৪ ঘণ্টা আগে
দৈনিক চার ঘণ্টা বা তার বেশি সময় টিভি দেখার অভ্যাস মস্তিষ্কজনিত জটিল রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব বিহেভিয়ারাল নিউট্রিশন অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি’-তে প্রকাশিত একটি গবেষণা। ‘ইউকে বায়োব্যাংক’-এর ডেটা বিশ্লেষণ করে গবেষকেরা...
১৮ ঘণ্টা আগে