টক্সিক কর্মপরিবেশ

অফিসের পরিবেশ আমাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। অনেকে অফিসে যাওয়ার কথা ভাবতেই হতাশ হয়ে পড়েন। এর কারণ হয়তো খিটখিটে বস, অতিরিক্ত কাজের চাপ কিংবা সহকর্মীদের খারাপ ব্যবহার। এতে দেখা দিতে পারে মানসিক চাপ, ঘুমের সমস্যা, এমনকি বিষণ্নতাও।
অফিসের টক্সিক পরিবেশ থেকে নিজেকে ঠিক রাখতে কিছু নিয়ম মেনে চলুন। নিজেকে দোষারোপ করবেন না। আপনার ইতিবাচক মনোভাব ভালো একা পুরো পরিবেশ বদলাতে পারবেন না। তাই পরিবেশের জন্য নিজেকে দোষারোপ করবেন না।
লাঞ্চ ব্রেক বাইরে কাটান
সম্ভব হলে দুপুরের খাবারটা বাইরে কোথাও খেয়ে প্রকৃতির মাঝে কিছু সময় কাটানোর চেষ্টা করতে পারেন। তাতে মানসিক প্রশান্তি পাবেন।
সীমা নির্ধারণ করুন
কাজের বাইরে বিনা বেতনে অতিরিক্ত সময় না দিয়ে নিজের সময় ও বিশ্রামের মূল্য দিন।
গসিপ থেকে দূরে থাকুন
সহকর্মীদের গসিপে অংশ নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই এ ধরনের আড্ডা থেকে দূরে থাকুন।
ব্যক্তিগত লক্ষ্য ঠিক রাখুন
মনে রাখুন, এটি আপনার শেষ গন্তব্য নয়। সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে। তার জন্য নিজেকে প্রস্তুত করে নিতে হবে।
অফিস শেষে নিজেকে সময় দিন
অফিস আপনার পুরো জীবনের অংশ নয়। তাই অফিস শেষে হাঁটাহাঁটি করুন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিন কিংবা পরিবারের সঙ্গে সময় কাটান। এতে মনের ভার হালকা হবে।
সূত্র: হেলথলাইন

জীবনের জটিল সমীকরণে যখন চারপাশের সবকিছু অন্ধকার মনে হয়, তখন আত্মহত্যার মতো একটি ক্ষণিকের সিদ্ধান্ত নিভে দেয় বহু সম্ভাবনাময় দীপ। এটি কেবল একজন ব্যক্তির জীবনাবসান নয়, বরং এক গভীর বৈশ্বিক জনস্বাস্থ্য সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি ৪০ সেকেন্ডে পৃথিবী থেকে ঝরে যায় একটি মূল্যবান প্রাণ।
১ ঘণ্টা আগে
ভাদ্র মাসের গরম মানেই প্রচণ্ড তাপ আর ঘাম। এ সময়ের গরমটা একটু অন্য রকম। ঘেমে যাওয়ার পর যখন হাত-মুখ ধুচ্ছেন, তখনই একটা শুষ্ক টানটান ভাব ত্বকে অনুভূত হয়। এভাবে অনেকের ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে এবং ত্বকে টান ধরছে। ভাদ্র মাসের গরমে তাই ত্বকের আর্দ্রতা বজায় রাখতে নিতে হবে বাড়তি সতর্কতা।
৩ ঘণ্টা আগে
আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে অ্যান্টার্কটিকা অভিযান, ব্রাজিলের আমাজন, চিলির আতাকামা মরুভূমি কিংবা পাবলো নেরুদার বাড়ি, নিকারাগুয়ার রেইনফরেস্ট অথবা বার্লিন থেকে নেদারল্যান্ডসের টিউলিপ বাগান—কোথায় যাননি মহুয়া রউফ! এবার তিনি ঘুরছেন ওশেনিয়া। এখন আছেন ভানুয়াতুতে।
৮ ঘণ্টা আগে
ভুটানকে আমার মনে হয় এই উপমহাদেশের স্বর্গভূমি। যদিও সবাই কাশ্মীরকে ভূস্বর্গ বলে থাকেন। আমি এ পর্যন্ত তিনবার ভুটানে গিয়েছি। পারলে আরও অনেকবার যেতে চাই । তবে হ্যাঁ, পর্যটক হিসেবে আপনি যদি শপিং মল খোঁজেন বা নাইটক্লাবে সন্ধ্যা কাটাতে চান, তবে ভুটান আপনার জন্য নয়।
৮ ঘণ্টা আগে