
রিয়েলমি আবারও নতুন চমক নিয়ে আসছে। রিয়েলমি ‘সি ৭৫’ লাইনআপের আরও আধুনিক একটি ডিভাইস রিয়েলমি ‘সি ৭৫ এক্স’ দেশের বাজারে আসছে শিগগির।
১৭ এপ্রিল নতুন এই স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে রিয়েলমি। রিয়েলমির ‘সি ৭৫’-এর মতো, ‘সি ৭৫ এক্সে’ও থাকবে ‘আইপি ৬৯-রেটেড’ শক রেজিস্ট্যান্স প্রযুক্তি। এটিতে ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি থাকায় এটি দিয়ে পানির নিচেও দৃশ্য ধারণ করা যাবে।
তুলনামূলক সাশ্রয়ী মূল্যে ব্যবহারকারী পাবেন ধুলো, পানি ও দুর্ঘটনাজনিত পড়ে যাওয়ার মতো পরিস্থিতি থেকে ফ্ল্যাগশিপ গ্রেডের সুরক্ষা।
বাজারে আসার অপেক্ষায় থাকা নতুন এই স্মার্টফোনে থাকবে শক্তিশালী ৫৬০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তিতে খুব দ্রুত; মাত্র ৩০ মিনিটে ডিভাইসটি সম্পূর্ণ রিচার্জ করা যাবে।
এ ছাড়া রিয়েলমি ‘সি ৭৫ এক্সে’ প্রিমিয়াম ডিজাইন ও নান্দনিক ছোঁয়ার পাশাপাশি আরও থাকছে নতুন বেশ কিছু ফিচার, যা ডিভাইসটিকে গ্রাহকদের সার্বক্ষণিক সঙ্গীতে পরিণত করবে।

কুমড়াটি তো বটেই, তার শাক আর বীজও খাওয়া যায় বহু উপায়ে সুস্বাদু করে এবং এগুলো ভীষণ পুষ্টিগুণসমৃদ্ধ। দেশের প্রতিটি জেলায় অনায়াসে এই সবজি জন্মে বলে আমাদের কাছে এর কদর একটু কম হলেও এর রয়েছে শত শত রেসিপি। কিন্তু এর পুষ্টিগুণের কথা জানলে অবাকই হতে হয়। কুমড়ায় আলফা-ক্যারোটিন, বিটা-ক্যারোটিন, লুটেইন ও...
১১ ঘণ্টা আগে
অনেকের ধারণা, রাতে টানা ৭-৮ ঘণ্টা ঘুমাতে পারলেই স্বাস্থ্যের যত্ন শেষ। কিন্তু আধুনিক ঘুম গবেষণা বলছে ভিন্ন কথা। ঘুমের মোট সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, আমরা ঠিক কোন ধরনের ঘুম পাচ্ছি। বিশেষ করে ঘুমের যে সময়ে আমরা উজ্জ্বল বা বিচিত্র সব স্বপ্ন দেখি, তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় র্যাপিড আই...
১৪ ঘণ্টা আগে
গোসল করতে পানিতে নামতে হয়, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু গোসল যদি হয় গাছপালা আর বন জঙ্গলের মাঝে, পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ আর চারপাশে পাখির ডাক শুনতে শুনতে? জাপানে এমনই এক অভ্যাসের নাম শিনরিন-ইয়োকু বা ফরেস্ট বাথিং। এখানে পানি দিয়ে শরীর ধোয়ার কোনো বিষয় নেই; বরং বনের পরিবেশ, বাতাস, গন্ধ, শব্দ...
১৭ ঘণ্টা আগে
ভোরের দিকে হালকা ঠান্ডা লাগে ঠিকই। কিন্তু সকালে রোদের তাপে অতিরিক্ত ঘাম তো হচ্ছেই। সঙ্গে পুড়ে তামাটে হয়ে যাচ্ছে ত্বক। ফলে অতিরিক্ত ঘাম ও রোদের ক্ষতিকর রশ্মির প্রভাবে ত্বকের ক্ষতি কম-বেশি এ ঋতুতেও হচ্ছে। এই সময় অনেকের ত্বক নিস্তেজ, ক্লান্ত ও প্রাণহীন হয়ে পড়ে। শুধু রোদে পুড়ে ত্বক তামাটে বর্ণের...
১৯ ঘণ্টা আগে