
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে ১০ লাখ ডলার অনুদান দেবে ই-কমার্স জায়ান্ট আমাজন। এই অভিষেক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আমাজন প্রাইম ভিডিও। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কোম্পানিটির এ পরিকল্পনার কথা নিশ্চিত করেন আমাজনের এক মুখপাত্র।
তিনি বলেন, ই-কমার্স জায়ান্টটি নিজেদের প্রাইম ভিডিওতে (আমাজন প্রাইম ভিডিও) ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান সরাসরি প্রচার করবে। এটাও পৃথক এক ধরনের অনুদান, যার মূল্য ১০ লাখ মার্কিন ডলার। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে আমাজনের অনুদান দেওয়ার পরিকল্পনার বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
গতকাল ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে ১০ লাখ ডলার অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি মেটাও। প্রায় দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার-এ-লাগোতে গিয়ে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ।
বৃহস্পতিবার সকালে ট্রাম্প বলেন, আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস আগামী সপ্তাহে তার সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন। আর এই কথার পরই আমাজনের এই অনুদানের খবর এল।
গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প জয়ী হন। তাঁর কাছে পরাজিত হন বর্তমান ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। তিনি বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
২০২০ সালের নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প পরাজিত হয়েছিলেন। নির্বাচনে জয়ী হয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। কিন্তু ট্রাম্প তাঁর পরাজয় মানতে অস্বীকৃতি জানান। তিনি নির্বাচনে জালিয়াতির ভুয়া অভিযোগ তোলেন।
তবে ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে আমাজনের সমালোচনা করেছিলেন। অন্যদিকে বেজোসও অতীতে ট্রাম্পের কিছু বক্তব্যের সমালোচনা করেছিলেন। ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নেয় বেজোসের মালিকানাধীন দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকাটি।
এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বেজোস বলেছিলেন, ‘অনেকেই মনে করেন সংবাদমাধ্যমে পক্ষপাতিত্ব রয়েছে এবং ওয়াশিংটন পোস্টসহ অন্যান্য সংবাদপত্রকে তাদের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
এদিকে ২০১৭ সালের অভিষেক অনুষ্ঠানের জন্য রেকর্ড পরিমাণ ১০ কোটি ৬৭ লাখ ডলার সংগ্রহ করেছিলেন ট্রাম্প।
তথ্যসূত্র: রয়টার্স

কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
২৯ মিনিট আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
১ ঘণ্টা আগে
বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৫ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৬ ঘণ্টা আগে