Ajker Patrika

বিকেলের সহজ নাশতা কুনাফা

ফিচার ডেস্ক
আপডেট : ১৪ জুন ২০২৬, ০৯: ০০
বিকেলের সহজ নাশতা কুনাফা
ছবি : আফরোজা খানম মুক্তা।

প্রতিদিন বিকেলে কী নাশতা তৈরি করবেন, সেটা নিয়ে ভারী ভাবতে হয়। কোনো চিন্তা ছাড়াই তৈরি করে ফেলুন সহজ নাশতা কুনাফা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

লাচ্ছা সেমাইয়ের প্যাকেট ১টি, তরল দুধ ২ কাপ, ক্রিম বা মাখন ১টি, চিনি পরিমাণমতো বা ১ থেকে ৩ কাপ, কর্নফ্লাওয়ার দু-তিন টেবিল চামচ পানি দিয়ে গোলানো, ঘি বা বাটার ১ থেকে ৩ কাপ বা যতটুকু লাগে।

চিনির সিরার জন্য যা লাগবে

চিনি আধা কাপ, পানি ১ কাপ।

প্রণালি

প্রথমে দুধ, চিনি ও কর্নফ্লাওয়ার মিশিয়ে চুলায় বসিয়ে দিন। ঘন হয়ে এলে নামিয়ে হালকা ঠান্ডা করে ক্রিম মিশিয়ে নিন। মনে রাখবেন, ক্রিম পাতলা হলে কুনাফা বসবে না। একদম কাস্টার্ডের মতো ঘন করে ফেলতে হবে। ঠান্ডা করে রেখে দিন। সেমাইয়ে ঘি মেখে নিন। এমন পাত্রে নেবেন, যেটায় আর উল্টানোর প্রয়োজন পড়বে না। নয়তো কুনাফা ভেঙে যাবে। এ ক্ষেত্রে কেক প্যান ভালো হয়। প্যানে হালকা ঘি ব্রাশ করে সেমাই বিছিয়ে চেপে চেপে সমান করে দিন। ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১০ থেকে ১৫ মিনিট গরম করুন। হালকা বাদামি হলে বের করে ওপরে ঠান্ডা করা ক্রিম ঢেলে দিয়ে আরেক লেয়ার সেমাই দিন। এবার ওভেনে ১৮০ ডিগ্রিতে ২০ থেকে ২৫ মিনিট বেক করুন। খেয়াল রাখতে হবে, যেন পুড়ে না যায়। ওপরে হালকা বাদামি হলে আগে থেকে করে রাখা গরম চিনির সিরা ছড়িয়ে দিন। সাধারণ তাপমাত্রায় এলে ফ্রিজে রেখে ঠান্ডা করে কেটে পরিবেশন করুন কুনাফা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত