ঢাকা: আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে, তাহলে সেটি হারিয়ে গেলে খুঁজে বের করা সম্ভব। চুরি, ছিনতাই, ভুলবশত কোথাও রেখে আসা প্রভৃতি নানা কারণে আপনার ফোন হারিয়ে গেলে একটি ফিচারের সহায়তায় সেটি খুঁজে বের করা সম্ভব। এ জন্য আপনার ফোনে লোকেশন অ্যাকসেস অন রাখতে হবে। পাশাপাশি ‘ফাইন্ড মাই লোকেশন’ অপশনটি এনাবল করে রাখতে হবে। আরও যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো, একটি গুগল অ্যাকাউন্টে লগ–ইন থাকতে হবে। এ ছাড়া মোবাইল ডেটা বা ওয়াইফাইয়ের মাধ্যমে স্মার্টফোন ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করে রাখতে হবে। পাশাপাশি গুগল প্লেতে দৃশ্যমান থাকতে হবে সেই ফোন।
অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেলে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:
১. আপনার কাছে থাকা অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল অ্যাকাউন্টে সাইন–ইন করুন।
২. তারপর www. google. com/android/find? ওয়েবপেজ খুলুন।
৩. ‘ফাইন্ড মাই ডিভাইস’ ওয়েবপেজ খোলা হলেই আপনার হারিয়ে যাওয়া ডিভাইসে একটি নোটিফিকেশন পৌঁছে যাবে।
৪. হারিয়ে যাওয়া ডিভাইসে নোটিফিকেশন না গেলে ফোনের পাশে থাকা রিফ্রেশ বাটনে ক্লিক করুন।
৫. আশা করা যায়, তখন আপনার হারিয়ে যাওয়া ফোনে একটি নোটিফিকেশন যাবে। তখনই আপনি হারিয়ে যাওয়া ফোনের সম্ভাব্য অবস্থান মানচিত্রে দেখতে পাবেন। লাইভ লোকেশন অন না থাকলেও ডিভাইসের শেষ লোকেশন ম্যাপে দেখাবে।
৬. এবার আপনি ফোনে প্লে সাউন্ড, সিকিউর ডিভাইস, ইরেজ ডিভাইস অপশনগুলো দেখতে পাবেন। প্লে সাউন্ড অপশন সিলেক্ট করলে আপনার ফোন পাঁচ মিনিট ধরে বাজতে থাকবে। সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে থাকলেও ফোনটি বাজতে থাকবে।
৭. সিকিউর ডিভাইস অপশন সিলেক্ট করলে, রিমোটলি নিজের ফোন লক করে দিতে পারবেন আপনি। একটি পাসওয়ার্ড অথবা পিনের মাধ্যমে লক হয়ে যাবে আপনার হারিয়ে যাওয়া ডিভাইসটি। পাশাপাশি লক স্ক্রিনে ম্যাসেজ পাঠিয়ে ফোন যার কাছে আছে, আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
৮. ইরেজ ডিভাইসে ক্লিক করলে হারিয়ে যাওয়া ফোনের সব ডেটা ডিলিট হয়ে যাবে। একবার ডেটা ডিলিট হলে তা আর কখনোই ফিরে পাওয়া সম্ভব হবে না।
এভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেলেও বিশেষ ফিচারের মাধ্যমে সহযোগিতা পেতে পারেন। এর মাধ্যমে ফোন ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরির পাশাপাশি নিজের ডেটার সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সর্দিজ্বরে আক্রান্ত হওয়া একটি সাধারণ বিষয়। জ্বর চলাকালে আমরা শরীরের যত্ন নিলেও জ্বর সেরে ওঠার পর অনেকেই এক নতুন সমস্যায় পড়েন। আয়নার সামনে দাঁড়ালেই চোখে পড়ে ত্বকের শুষ্কতা, ঠোঁট ফেটে যাওয়া, চোখের নিচে কালো দাগ এবং মাথায় চিরুনি চালালেই গোছা গোছা চুল উঠে আসার সমস্যা এখন ঘরে
১৮ মিনিট আগে
মেকআপ না থাকা সত্ত্বেও ঝলমলে ত্বক, টাইট করে বাঁধা চুল, সুতির সাদা টি-শার্ট আর হাতে এক কাপ মাচা চা। সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক বছর ধরে রাজত্ব করছে ‘ক্লিন গার্ল’ নান্দনিকতা। আর এখন এই ধারার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ‘বেয়ার নেলস’ বা নেল পলিশ ছাড়া খালি নখের ফ্যাশন।
২ ঘণ্টা আগে
পূজার আমেজ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। পোশাক-আশাকের বিজ্ঞাপন ও ছাড়ের বার্তা বলে দিচ্ছে আনন্দের কথা। আর উৎসবের প্রস্তুতিতে ঘরদোর একদম ঝকঝকে-তকতকে রাখা চাই। পূজার ঠিক আগের দিনগুলোতে রান্নাবান্না, নতুন পোশাক আর মণ্ডপে ঘোরার ব্যস্ততা থাকে। তাই শেষ মুহূর্তের ধকল এড়াতে এখন থেকেই একটু একটু করে ঘর ডিপ ক্লিন...
৩ ঘণ্টা আগে
বিজ্ঞান ও মানব সভ্যতার ইতিহাস বলে, শিল্পবিপ্লবের আগে আমাদের পূর্বপুরুষদের ঘুমের ধরন আজকের মতো আট ঘণ্টার একটানা বা ছাঁচে ফেলা ছিল না। তানজানিয়ার হাদজা, বলিভিয়ার সিমানে কিংবা নামিবিয়ার সান সম্প্রদায়ের মতো আধুনিক শিকারি-সংগ্রাহক মানুষদের জীবনযাত্রা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করেছেন গবেষকেরা। তাঁরা...
৬ ঘণ্টা আগে