আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের দ্রুত গরম হওয়ার সমস্যা সমাধানে নতুন সফটওয়্যার নিয়ে কাজ করছে অ্যাপল। অ্যাপলের বিভিন্ন বিষয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ম্যাকরিউমার দাবি করছে, আইওএস ১৭.০. ৩ ভার্সনটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে অ্যাপল।
অ্যাপল নির্দিষ্ট কোনো ত্রুটি সম্পর্কে তথ্য দেয়নি। তবে কোম্পানি বলছে, নতুন সফটওয়্যার আপডেটের মাধ্যমে এ১৭ প্রো চিপের কর্মদক্ষতা কমবে না। অতিরিক্ত গরমের জন্য আইফোন ১৫ প্রো-এর টাইটানিয়াম ফ্রেম দায়ী নয় এবং হার্ডওয়্যারেরও কোনো ঘাটতি নেই।
এ ছাড়া একই ত্রুটিগুলো আইওএস ১৭.১ আপডেটেও ঠিক করা হবে, যা অক্টোবরের শেষের দিকে বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে।
আইওএস ১৭-এর থার্ড পার্টি অ্যাপ যেমন—ইনস্টাগ্রাম, অ্যাসফাল্ট ৯ ও উবার অ্যাপগুলো আইফোনের এ১৭ প্রো চিপের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। সমস্যাগুলো সমাধানে অ্যাপল অ্যাপ ডেভেলপারদের সঙ্গে কাজ করছে। ফলস্বরূপ, ইনস্টাগ্রাম ও উবার অ্যাপ নতুন আপডেট নিয়ে এসেছে। তার পরও দ্রুত গরম হওয়ার বিষয়টির সুরাহা হয়নি।
তবে আইফোন ১৫ প্রো-এর সব ব্যবহারকারীর ফোন অত্যধিক গরম হয়নি। কতসংখ্যক ব্যবহারকারীর ফোনে এমন সমস্যা হয়েছে, তা স্পষ্ট নয়।
আইওএস ১৭-এর নতুন আপডেট আসা পর্যন্ত আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্সের অতিরিক্ত গরম হওয়া ঠেকাতে কিছু পদক্ষেপ গ্রহণ করা যায়। ফোনের কন্ট্রোল সেন্টার বা সেটিংসের ব্যাটারি সেকশনে গিয়ে ‘লো পাওয়ার মোড’ চালু করতে হবে। এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে সচল থাকা অ্যাপগুলো বন্ধ হয়ে যাবে, রিফ্রেশ ৬০ হার্টজ হবে এবং ব্রাইটনেস লেভেলও কমবে। সরাসরি সূর্যের আলোর নিচে বা অতিরিক্ত গরম পরিবেশে ফোনগুলো বেশিক্ষণ রাখা যাবে না।

আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
২ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৪ ঘণ্টা আগে
একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
১ দিন আগে