খেজুর গুড়ের পায়েস
উপকরণ
দুধ ১ লিটার, পোলাওয়ের চাল ৩ মুঠো, সাদা এলাচি ৩ টি গুঁড়া করা, দারুচিনি ২টি, তেজপাতা ২টি, খেজুর গুড় ৩ থেকে ৪ মুঠো, বাদাম ও কিশমিশ।
প্রণালি
১ কাপ পানিতে খেজুর গুড় জ্বাল দিয়ে ঠান্ডা হলে ছাঁকনি দিয়ে ছেঁকে রাখতে হবে। চালে একটু বেশি করে পানি দিয়ে চাল পুরোপুরি ফুটিয়ে পানি শুকিয়ে নিতে হবে। অন্য একটি হাঁড়িতে দুধ দিয়ে তাতে এলাচি, দারুচিনি, তেজপাতা দিয়ে জ্বাল দিতে হবে। একটু ঘন হয়ে এলে মসলাগুলো সাবধানে চামচ দিয়ে তুলে ফেলে দিতে হবে। সেদ্ধ করা চালে দুধ ঢেলে অল্প আঁচে ভালোভাবে জ্বাল দিতে হবে। ঘন হয়ে আঠালো হয়ে আসলে চুলা বন্ধ করে দিতে হবে। এর ৮ থেকে ১০ মিনিট পর আগে জ্বাল দিয়ে ঠান্ডা করে নেওয়া খেজুর গুড় দুধ ও চালের মিশ্রণে ঢেলে ভালোভাবে নাড়তে হবে। ভালো ভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু খেজুর গুড়ের পায়েস। এবার ওপরে বাদাম, কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
গাজরের বরফি
উপকরণ
গ্রেট করা গাজর ২ কাপ, কনডেন্সড মিল্ক ১ ক্যান, গুঁড়া দুধ আধা কাপ, তরল দুধ ২ কাপ, এলাচি গুঁড়া সামান্য, ঘি ১ টেবিল চামচ।
প্রণালি
প্রথমে প্যানে ১ টেবিল চামচ ঘি দিয়ে গাজর ৭ থেকে ৮ মিনিট ভাজুন। তারপর ২ কাপ তরল দুধ দিয়ে ১৫ থেকে ২০ মিনিটের মতো রান্না করুন। দুধ শুকিয়ে গাজর নরম হয়ে গেলে কনডেন্সড মিল্ক, গুঁড়া দুধ, আর এলাচি গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে আরও প্রায় ৮ থেকে ১০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। হালুয়া শুকিয়ে ঘন আর আঠালো হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে ছাঁচে অল্প ঘি মেখে বরফি বানিয়ে নিন। পছন্দের প্লেটে সাজিয়ে পরিবেশন করুন।

বিশ্বকাপ ফাইনাল দেখার তোড়জোর চলছে। নিজ বাড়িতে সবাই মিলে বা বন্ধুর বাড়িতে বসেই অনেকে খেলা দেখবেন বলে ঠিক করেছেন। খেলা দেখাকে কেন্দ্র করে ওয়ান ডিশ পার্টিরও আয়োজন আছে। রান্নাঘরে চলছে স্ন্যাকস তৈরির পরিকল্পনা। ফলে একটা উৎসবের আমেজ।
১ ঘণ্টা আগে
নামি-দামি ব্র্যান্ডের পণ্য যখন কাজ করে না, তখন অনেকেই একদম প্রাকৃতিক উপায়ে ত্বকের উজ্জ্বলতা বাড়ানো কিংবা ব্রণের সমস্যা দূর করার দিকে ঝুঁকে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে আজকাল স্ক্রল করলেই চোখে পড়ে নানা রকম ঘরোয়া রূপচর্চা। যাকে বলা হয় ডিআইওয়াই স্কিনকেয়ার হ্যাকস।
৩ ঘণ্টা আগে
ঝিরিঝিরি বৃষ্টি, জানালার কাচে জমে আছে বৃষ্টির ফোঁটা। আর ব্যাকগ্রাউন্ডে হয়তো বাজছে হালকা মিউজিক। বৃষ্টিভেজা এমন পুরো একটি দিনে প্রিয় মানুষটির পাশে থাকার চেয়ে রোমান্টিক আর কীই-বা হতে পারে! বৃষ্টি মানেই ঘরের কোণে বন্দী হয়ে বসে থাকা নয়, বরং এই সুন্দর মেঘলা আবহাওয়ায় প্রিয়জনের সঙ্গে কাটিয়ে দিতে...
৫ ঘণ্টা আগে
চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শারীরিক সৌন্দর্য অন্যতম প্রধান যোগ্য়তা। বলিউড তারকাদের ওপর সৌন্দর্যের এই মানদণ্ডের বড় চাপও রয়েছে। অনেকে এই চাপের কাছে নতি স্বীকার করে নিজেদের স্বাভাবিক চেহারায় পরিবর্তন আনার জন্য কসমেটিক সার্জারির পথ বেছে নেন। তবে কয়েকজন অভিনেত্রী সাহসিকতার সঙ্গে নিজেদের অবস্থানে অটল থেকেছেন।
৭ ঘণ্টা আগে