
স্বাস্থ্য সচেতনতার বেলায় অনেকেই এখন স্মুদি বা জুস রাখেন নিজেদের ডায়েট চার্টে। অনেকেই মনে করেন, স্মুদি হলো সব পুষ্টিকর উপাদান একত্রিত করে ব্লেন্ড করা। তবে এখানে কিছু কৌশল অবলম্বন করা ভালো।
অনেক ক্ষেত্রে একটিমাত্র উপাদানও স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে। সেগুলোই আবার একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করা হলে অনেক সময় শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। কোনো কোনো ফল এবং সবজি একসঙ্গে মিশিয়ে খাওয়া যাবে না। আবার কোন কোন ফল একে অন্যের সঙ্গে ভালোভাবে কাজ করে তা জানাও জরুরি। কিছু স্মুদি সংমিশ্রণ আমাদের শরীরের জন্য বিষাক্ত হতে পারে। এ ছাড়া ফলের সংমিশ্রণের পুষ্টিগুণ বিবেচনা করা উচিত। কারণ যখন উপাদানগুলো একসঙ্গে মেশানো হয়, তখন তা আমাদের শরীরের জন্য উপকারী নাও হতে পারে।
ফল থেকে অনেক ভিটামিন, খনিজ, ফাইটোকেমিক্যালস এবং আঁশ পাওয়া যায়। তবে এই উপাদানগুলো অতিরিক্ত পরিমাণে গ্রহণ শরীরের জন্য ভালো নাও হতে পারে। তাই জানতে হবে কোন উপকরণের সঙ্গে কোনটি মেশানো যাবে কিংবা যাবে না।
ফল
যা মেশাবেন না
স্মুদির খারাপ সংমিশ্রণ ফল ও সবজি। পুষ্টিবিদেরা সাধারণত এদের আলাদা আলাদাই রাখতে বলেন। কারণ ফলের মধ্যে সক্রিয় অ্যান্টিব্যাকটেরিয়াল এনজাইম থাকে। এগুলো যেকোনো উপাদানের সঙ্গে মিশলে অনেক সময় শরীরে তার নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। সব ধরনের স্বাস্থ্যকর স্মুদি রেসিপিতে ফল, দুধ, দই, সবজি, শস্য, ডাল বা মাংস একসঙ্গে মেশানো উচিত নয়। ফল অন্য খাবারের সঙ্গে মিশলে তা বিষাক্ত হয়ে ওঠে এবং ত্বকের রোগ সৃষ্টি করতে পারে। তাই যেকোনো ফল অন্য উপাদানের সঙ্গে মিশিয়ে খাওয়ার পরিবর্তে এককভাবে খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। অ্যাসট্রিনজেন্ট ফল, যেমন আপেল, নাশপাতি, বেরি, চেরি, স্ট্রবেরি অথবা টক ফল, যেমন টেঞ্জারিন, কমলা, গ্রেপফ্রুট, লেবু এবং মিষ্টি ফল, যেমন আম, কাস্টার্ড আপেল ইত্যাদি অন্য গ্রুপের সঙ্গে মেশানো উচিত নয়।
যা মেশাবেন
যেকোনো এক পদের ফল অথবা একই ধরনের ফল একসঙ্গে সেদ্ধ বা কাঁচা আকারে ব্যবহার করা যেতে পারে।

সবজি
যা মেশাবেন না
সবজি ফলের সঙ্গে মিশিয়ে ব্লেন্ড করা উচিত নয়। সবজি যদি ফলের সঙ্গে স্মুদি করা হয়, তবে তা বিষাক্ত গ্যাস তৈরি করতে পারে। এটি পুষ্টিগত সমস্যা এবং ত্বকের রোগ, যেমন সোরিয়াসিস, একজিমা, ব্রণ, ইউরটিকারিয়া ইত্যাদি সৃষ্টি করতে পারে।
যেভাবে ব্যবহার করবেন
শাকসবজি সঠিকভাবে পাচন হওয়ার জন্য সেগুলো সেদ্ধ, পেস্ট বা স্যুপ তৈরি করে খাওয়া যায়।
শাকসবজির রস পান তুলনামূলক নতুন প্রবণতা। তবে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে এটি চিকিৎসকের পরামর্শে পান করা উচিত।
গাজর এবং সেলারি রস নিরাপদ এবং উপকারী হিসেবে বিবেচিত।

দই
যা মেশাবেন না
দইতে ব্যাকটেরিয়া থাকে। এটি আয়ুর্বেদিক মতে ভারী খাবার হিসেবে বিবেচিত। স্মুদি রেসিপিতে দই একটি গুরুত্বপূর্ণ উপাদান। তবে এটি শুধু ফলের সঙ্গে মেশানো যাবে না। কারণ ফলের সঙ্গে দুধজাত পণ্য মেশালে পাচনতন্ত্রের গতি ধীর হয়ে যেতে পারে।
যা মেশাবেন
দইয়ের সঙ্গে ফলের পরিবর্তে কিছু মসলা, লবণ অথবা গুড় বা মধুর মতো মিষ্টি উপাদান যোগ করা যেতে পারে। এটি কাঁচা অবস্থায় বা মূল খাবারের সঙ্গে খাওয়া যেতে পারে।
নিরাপদ কিছু স্মুদি মিশ্রণ
ফল ও বাদামের দুধ
ফল ও শুকনো ফল
শাকসবজি ও দই, মসলা
শাকসবজি ও শস্য, মসলা
দুধ ও শুকনো ফল, মসলা
দই ও শুকনো ফল, মসলা

সতর্ক থাকুন
স্মুদি তৈরি করতে একটি তরল বেজ ব্যবহার করা হয়, যেমন ফলের রস, পানি, নারকেল পানি ইত্যাদি। এই বেসে ফল এবং শাকসবজি মিশিয়ে স্মুদি তৈরি করা হয়। ভুল ফলমূল বা তরল উপাদানে তৈরি স্মুদি দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিক সমস্যা এবং ত্বকের মারাত্মক রোগের সৃষ্টি করতে পারে। সোরিয়াসিস, একজিমা, ব্রণসহ বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে ভুল স্মুদি।
সূত্র: হেলথ শটস

চুলের যত্নে যদি আর কিছু নাও করেন, তবু শ্যাম্পুর পর কন্ডিশনার মাখা হয়। আর চুলের এই সৌন্দর্য ধরে রাখতে শ্যাম্পুর পাশাপাশি কন্ডিশনার ব্যবহারের কোনো বিকল্প নেই। শ্যাম্পু যেখানে চুলের ময়লা ও অতিরিক্ত তেল পরিষ্কার করে, কন্ডিশনার সেখানে চুলে আর্দ্রতা ফিরিয়ে এনে একটি সুরক্ষাকবচ তৈরি করে।
১৫ ঘণ্টা আগে
ঢাকা থেকে রাতের বাসে ছুটি খাগড়াছড়ি জেলার দীঘিনালা। যানজটমুক্ত থাকায় ভোর সাড়ে ৪টায় পৌঁছে যাই। আগে থেকে গেস্টহাউসে রুম বুকিং থাকায় বাড়তি ঝামেলা না করে সোজা রুমে। গাইডের অপেক্ষায় থাকতে থাকতে বিশ্রামও হয়ে যায়। অতঃপর সকাল ৯টায় রুম থেকে বের হয়ে নাশতা শেষে বাইকে ছুটি আলমগীর টিলা—২০ মিনিটের পথ।
১ দিন আগে
পুরোনো বাড়ির সামনে দাঁড়িয়ে শাওনের প্রথম প্রশ্নটা সাধারণত হয়—এই বাড়িটা কত বছরের? কিন্তু প্রশ্নটা সেখানেই শেষ হয় না। বাড়িটির দরজা কে বানিয়েছিল, জানালার নকশা এমন কেন, এই সিঁড়িতে আলপনা আঁকা হয়েছিল কেন, একসময় এখানে কারা থাকতেন—এমন নানা প্রশ্ন তাঁকে টেনে নিয়ে যায় বাড়িটির ভেতরে...
১ দিন আগে
কেনাকাটা কিংবা শপিং শুধু প্রয়োজনীয় পণ্য কেনার মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি এখন ভ্রমণ-সংস্কৃতির অন্যতম বড় আকর্ষণ। ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড প্রকাশিত বিশ্বসেরা ৫০টি শপিং গন্তব্যের তালিকায় জায়গা করে নিয়েছে এশিয়ার ১২টি বৈচিত্র্যময় শহর। আধুনিকতার ঝলকানি, ঐতিহ্যবাহী বাজার এবং অনন্য সাংস্কৃতিক...
১ দিন আগে