গরমে আরামের পানীয় লাচ্ছি। এটিকে একটি ফিউশন করে তৈরি করা হয়েছে মটকা লাচ্ছি। কোনো কোনো রেস্তোরাঁয় এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
উপকরণ
ঠান্ডা দই, চিনি, বাদাম এবং গার্নিস করতে চাইলে বাদামের গুঁড়ো কিংবা চকলেট বা ইচ্ছেমতো উপকরণ।
প্রণালি
সাজানোর উপকরণ বাদে সব উপকরণ এক সঙ্গে ভালোভাবে ঘুঁটে নিন। পানি মেশাবেন না। সব উপকরণ মেশানোর পর মাটির পাত্রে ঢেলে পছন্দের উপকরণ দিয়ে সাজিয়ে নিন। তারপর স্ট্র দিয়ে পরিবেশন করুন।

স্প্যানিশশৈলীর চেয়ে রোমান্টিক ইন্টেরিয়র ডিজাইন খুব কমই রয়েছে। ভূমধ্যসাগরীয় অঞ্চলের অংশ হিসেবে, স্প্যানিশ ইন্টেরিয়রগুলো উষ্ণ, আন্তরিক এবং অত্যন্ত স্টাইলিশ হয়ে থাকে। ঐতিহ্যবাহী স্টাকো দেয়াল, আলংকারিক টাইলসের কাজ এবং গম্বুজাকৃতির ছাদ সহজেই বলে দেয় স্প্যানিশ আভিজাত্য়ের কথা। যদি নিজের বাড়ি তৈরির কথা...
৩ মিনিট আগে
বর্ষার রিমঝিম ঝরার দিনগুলো আমাদের মন সতেজ করে তোলে। কিন্তু এই স্যাঁতসেঁতে আবহাওয়ায় কেমন পোশাক পরা উচিত, তা নিয়ে অনেককে বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়। মেঘলা আকাশ, হঠাৎ বৃষ্টি আর ভ্যাপসা গরমের এই দিনগুলোতে ভারী কিংবা ঘন কাজের পোশাক পরা বেশ ঝামেলার।
৩ ঘণ্টা আগে
পিঠের ব্রণকে ইংরেজিতে বলে ব্যাকন। এ সমস্যায় অনেকে ভুগলেও বেশির ভাগ মানুষ এটি নিয়ে খুব একটা সচেতন নয়। যেহেতু পিঠের ব্রণ চোখে পড়ে না, তাই মুখের ব্রণের মতো এটি গুরুত্ব পায় না। বিশেষজ্ঞদের মতে, ব্যাকনের সমস্যা থাকলে রাতারাতি তা সারিয়ে ফেলা প্রায় অসম্ভব। এর জন্য সময় এবং যত্ন—দুটোই প্রয়োজন হয়।
৪ ঘণ্টা আগে
বর্ষাকালে খিচুড়ি বেশ উপভোগ্য খাবার হয়ে ওঠে। কিন্তু খেয়াল করেছেন কি, এই ঋতুতে অনেক সময় খিচুড়ি খেতে হয় অনেকটা বাধ্য হয়ে। ঝুম বৃষ্টিতে বাজারঘাট ঠিকমতো বসে না। ফলে অন্য সময়ের মতো প্রচুর শাকসবজি ও অন্যান্য উপকরণ কম পাওয়া যায়। ফলে বর্ষার খিচুড়ি সব সময় শুধু আয়েশ করে খাওয়ার বিষয় নয়।
৬ ঘণ্টা আগে